advertisement

Maharashtra Assembly Election: চলছে নির্বাচন, মহারাষ্ট্রে প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি

Last Updated:

আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে ৷

#নাগপুর: সোমবার সকাল থেকেই মহারাষ্ট্রে চলছে বিধানসভা নির্বাচন ৷ ভোটগ্রহণ পর্বের মাঝেই প্রার্থীর উপর হামলা ও গুলি চলার ঘটনায় উত্তেজনা ছড়ায় মহারাষ্ট্রের অমরাবতী জেলায় ৷ অভিযোগ, মুখোশ পরে বাইকে চেপে তিন দুষ্কৃতি এসে  ‘স্বভিমানি পক্ষ’ দলের প্রার্থী দেবেন্দ্র ভুঁয়ারের উপর হামলা চালায় ৷ জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে চলে মারধর ৷ তাঁকে লক্ষ্য করে চালানো হয় গুলিও ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে ৷ ঘটনাটি ঘটেছে পুলিশ স্টেশন থেকে ১৫০ কিমি দূরে অমরাবতীর মালখন্দ রোডে ৷
বিধানসভা নির্বাচনে বিজেপি মন্ত্রী অনিল বন্দের বিরুদ্ধে রাজু শেট্টির ‘স্বভিমানি পক্ষ’ দলের হয়ে মোরসি আসন থেকে দাঁড়িয়েছিলেন দেবেন্দ্র ৷ এদিন ভোর সাড়ে পাঁচটা নগদ মালখন্দ রোড দিয়ে নিজের গাড়ি নিয়ে যাচ্ছিলেন দেবেন্দ্র ভুঁয়ার ৷ সেসময় তিনজন মুখোশ পরে এসে জোর করে তাঁর গাড়ি আটকায় ৷ ভোট প্রার্থীর সঙ্গে সঙ্গে তাঁর গাড়িতে থাকা বাকিদেরও টেনে নামানো হয় ৷ চলে বেধড়ক মারধর ৷ বাধা দিলে দেবেন্দ্রকে উদ্দেশ্য করে গুলি চালানো হয় ৷ পালানোর আগে ‘স্বভিমানি পক্ষ’ দলের প্রার্থীর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা ৷ আহত দেবেন্দ্র ভুঁয়ার এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Assembly Election: চলছে নির্বাচন, মহারাষ্ট্রে প্রার্থীকে লক্ষ্য করে চলল গুলি
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement