advertisement

Operation Sindoor: 'লুকোতে পারো কিন্তু আমরা খুঁজে বের করবই '- অপারেশন সিঁদুরের পরেই ভিডিও পোস্ট ভারতীয় সেনাবাহিনীর

Last Updated:

এয়ার স্ট্রাইকের পরেই নিজেদের একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সেনাবাহিনী। সেখানে ভারতীয় সেনার ট্যাঙ্ক, অস্ত্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির ভিডিও দেখা যায়। ওই ভিডিওতে বার্তা দেওয়া ছিল 'আঘাত হানার জন্য প্রস্তুত, জেতার জন্য প্রশিক্ষিত"।

পাকিস্তানে প্রত্যাঘাত হানার পরেই ভিডিও পোষ্ট ভারতীয় সেনাবাহিনীর। (photo- collected)
পাকিস্তানে প্রত্যাঘাত হানার পরেই ভিডিও পোষ্ট ভারতীয় সেনাবাহিনীর। (photo- collected)
নয়াদিল্লি: গোটা দেশবাসী অধীর অপেক্ষায় ছিলেন কবে বদলা নেবে ভারত। মঙ্গলবার মধ্যরাতে পাকি অধিকৃত কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনা। আর এই এয়ার স্ট্রাইকের পরেই নিজেদের একটি ভিডিও শেয়ার করে ভারতীয় সেনাবাহিনী। সেখানে ভারতীয় সেনার ট্যাঙ্ক, অস্ত্রের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির ভিডিও দেখা যায়। ওই ভিডিওতে বার্তা দেওয়া ছিল ‘আঘাত হানার জন্য প্রস্তুত, জেতার জন্য প্রশিক্ষিত”।
পাকিস্তানে অপারেশন ‘সিঁদুর’-এর পরেই এই পোস্টটি করে ভারতীয় সেনাবাহিনী। এই প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, “ভারতীয় সেনা কিছুক্ষণ আগেই ‘অপারেশন সিঁদুর’ সম্পন্ন করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জঙ্গিঘাঁটি যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হত তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
এই ভিডিও-তে শোনা যাচ্ছে ভয়েস ওভারে কেউ একজন বলছেন, “আমার ভাই এবং বোনেদের কষ্ট কিছুটা হলেও কমল”। ভিডিওটা শেষ হচ্ছে ‘সদা প্রস্তুত, সর্বত্র জয়ী’।
পহেলগাঁও ঘটনার বদলা হিসাবে পাকিস্তানে আঘাত হানে ভারত। আজ, বুধবার এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হামলার পরে এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত মাতা কী জয়!’ ভারতের দূতাবাস জানিয়েছে পাকিস্তানে ভারতের হামলার পরেই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিয়োর সঙ্গে এই বিষয়ে কথা বলবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Operation Sindoor: 'লুকোতে পারো কিন্তু আমরা খুঁজে বের করবই '- অপারেশন সিঁদুরের পরেই ভিডিও পোস্ট ভারতীয় সেনাবাহিনীর
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement