advertisement

কর্ণাটকে শপথের অপেক্ষায় জোট সরকার, পাশাপাশি কী চলবে সম্ভাব্য ফেডেরাল ফ্রন্টের প্রস্তুতি ?

Last Updated:

কর্ণাটকে শপথের অপেক্ষায় জোট সরকার। বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের বদলে শপথ প্যালেস গ্রাউন্ডে।

#বেঙ্গালুরু: কর্ণাটকে শপথের অপেক্ষায় জোট সরকার। বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের বদলে শপথ প্যালেস গ্রাউন্ডে। একমঞ্চে মোদি বিরোধী সব দলের শীর্ষনেতৃত্ব। শপথগ্রহণের পাশাপাশি কী সম্ভাব্য ফেডেরাল ফ্রন্টের প্রস্তুতি বৈঠকও সেরে নিতে চলেছেন জোট নেতৃত্ব? শপথগ্রহণে থাকছেন রাহুল ও সনিয়া গান্ধি।
প্রাক্তন ও বর্তমান - সবমিলিয়ে ৮ জন মুখ্যমন্ত্রীর থাকার কথা এইচডি কুমারস্বামীর শপথগ্রহণে। দেশের ১৯টি ছোটবড় রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পৌঁছেছে। সাম্প্রতিককালে এতবড় বিরোধী সমাবেশ আর দেখা যায়নি।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ, মায়াবতী, কে চন্দ্রশেখর রাও. চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, স্তালিন, হার্দিক প্যাটেল। তালিকাটা ক্রমেই বাড়ছে।
বিরোধী জোটের পাশাপাশি সরকার গঠনের প্রস্তুতিও সারতে হচ্ছে কর্ণাটকের ভাবী মুখ্যমন্ত্রীকে।
সোনিয়া-রাহুলের সঙ্গে আলোচনা করতে ১০ নম্বর জনপথে আসেন কুমারস্বামী। কর্ণাটকে সরকার গঠন নিয়ে আলোচনাতেই এই বৈঠক। সূত্রের খবর, কংগ্রেসের সরকারে যোগ দেওয়া নিয়েই কথা হয়েছে তাদের মধ্যে।
advertisement
কংগ্রেস সরকারে যোগ দিলে আপত্তি নেই জেডিএসের
উপ-মুখ্যমন্ত্রী পদ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হচ্ছে না
কংগ্রেসের ৬- ৭ জন বিধায়ককে মন্ত্রী করার প্রস্তাব
সূত্রের খবর, শপথে আসা শীর্ষনেতাদের জন্য থাকছে রাজকীয় মধ্যাহ্নভোজ। এখানেই কী তবে বিরোধী জোটের সলতে পাকানোর প্রস্তুতি? শপথের সূচিতে চোখ রাখলে তেমনটাই স্পষ্ট হবে। সূত্রের খবর, মোদি বিরোধী নেতাদের নিয়ে অগস্টে দিল্লিতে এক বৈঠকের প্রস্তুতিও চলছে। সম্ভবত এখান থেকেই স্থির হবে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে শপথের অপেক্ষায় জোট সরকার, পাশাপাশি কী চলবে সম্ভাব্য ফেডেরাল ফ্রন্টের প্রস্তুতি ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement