advertisement

Article 370: কার্গিল এখন লাদাখে, জম্মু-কাশ্মীর রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, এইভাবে বদলে গেল ভারতের মানচিত্র

Last Updated:

কেন্দ্রের নয়া সিদ্ধান্তে ভারতের মানচিত্রে ২৯ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় জুড়ল নয়া দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ৷

#নয়াদিল্লি: কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বাতিল করল কেন্দ্র। অর্থাৎ উপত্যকার বিশেষ মর্যাদা হারাল জম্মু-কাশ্মীর। একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। অর্থাৎ জম্মু ও কাশ্মীরে নতুন ইতিহাস তৈরির পথে হাঁটল মোদি সরকার। ফের বদলাল ভারতের মানচিত্র ৷
ভূস্বর্গ ভাগ। জম্মু-কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দিল্লির মতো জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। লাদাখে তা থাকবে না। কেন্দ্রের নয়া সিদ্ধান্তে ভারতের মানচিত্রে ২৯ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় জুড়ল নয়া দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ৷ ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়াল ৯ ৷ এতদিন কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় নাম ছিল- দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরী ৷
advertisement
জম্মু-কাশ্মীর রাজ্য এবার দুই ভাগে ভাগ ৷ জম্মু-কাশ্মীর এবং লাদাখ নয়া কেন্দ্রশাসিত অঞ্চল ৷ এর জেরে কাশ্মীর থেকে কার্গিল জুড়ল লাদাখে ৷ তবে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে তফাত রয়েছে। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে থাকবে বিধানসভা ৷ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে তা থাকবে না। তবে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই সাংবিধানিক প্রধান হিসেবে থাকবেন উপরাজ্যপাল ৷বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এখন দুই। পুদুচেরি এবং দিল্লি। বিধানসভা নেই এমন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে পাঁচটি- চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Article 370: কার্গিল এখন লাদাখে, জম্মু-কাশ্মীর রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল, এইভাবে বদলে গেল ভারতের মানচিত্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement