advertisement

North Eastern Frontier Railways:পণ্য পরিবহণে ধারাবাহিকতা বজায় রাখছে উত্তরপূর্ব সীমান্ত রেল

Last Updated:

North Eastern Frontier Railways: গত মাসে এক হাজারের বেশি রেক আনলোড করা হয়েছে। 

উত্তর পূর্ব রেলওয়েজ
উত্তর পূর্ব রেলওয়েজ
কলকাতা: ২০২৪-এর জুলাই মাসে পণ্য পরিবহণে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের স্থির বৃদ্ধি অব্যাহত। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি নথিবদ্ধ করে আসছে। গত মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১০৫৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংকের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং তার অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
২০২৪-এর জুলাই মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৯৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৫টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭২টি রেক, নাগাল্যান্ডে ২৩টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৯টি রেক আনলোড করা হয়। এছাড়াও, ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৯১টি পণ্যবাহী রেক ও বিহারে ১৫৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়।,
advertisement
আনলোডিঙের কাজ আরও সুবিধাজনক করে তুলতে আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও গুডস শেড চালু করা হয়েছে, যার ফলে সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেক আনলোড ও খালি করার জন্য গ্রাহক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপকৃত হয়েছেন। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
advertisement
পণ্য লোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েযথাযথ বৃদ্ধি বজায় রেখেছে। পণ্যসামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে মাসের পর মাস যথাযথ বৃদ্ধি বজায় রাখার ফলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে ১০.২৪ মিলিয়ন টন (এমটি) পণ্যসামগ্রী লোডিং করার কৃতিত্ব অর্জন করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern Frontier Railways:পণ্য পরিবহণে ধারাবাহিকতা বজায় রাখছে উত্তরপূর্ব সীমান্ত রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement