advertisement

ছট পুজোর পরেই নীতিশের শপথ

Last Updated:

নির্ধারিত হয়ে গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখও ৷ ছট পুজোর পরই, ২০ নভেম্বর গান্ধি ময়দানে শপথ নেবেন নীতিশ কুমার ৷ নতুন ক্যাবিনেটে লালু প্রসাদ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের ১৬ জন মন্ত্রী, জেডিইউ থেকে ১৫জন ও কংগ্রেস থেকে ৫ মন্ত্রী নিয়েই তৈরি করা হবে বিহারের নতুন মন্ত্রীত্ব ৷

#পাটনা: বিহারে বিজেপির ভরাডুবি ৷ জয়জয়কার লালু-নীতিশ মহাজোট ৷ গোটা দেশের রাজনৈতিক মহলের সব রকম ভবিষ্যতবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে বিহার মসনদে ফের লালু-নীতিশ জুটি ৷ মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের হ্যাটট্রিক ৷ তবে শুধু উৎসবেই মেতে নেই মহাজোট ৷ জয়ের আনন্দের রেশ নিয়ে, ইতিমধ্যেই কর্মসূচীর ব্লু-প্রিন্ট ছকে ফেলেছেন বিহারের ভাবী মন্ত্রীরা ৷  নির্ধারিত হয়ে গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখও ৷  ছট পুজোর পরই, ২০ নভেম্বর গান্ধি ময়দানে শপথ নেবেন নীতিশ কুমার ৷
সংসদীয় নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী সহ ৩৬ জন মন্ত্রী নিয়েই গঠন করা হবে নতুন মন্ত্রীসভা ৷ জানা গিয়েছে, নতুন ক্যাবিনেটে লালু প্রসাদ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দলের ১৬ জন মন্ত্রী, জেডিইউ থেকে ১৫জন ও কংগ্রেস থেকে ৫ মন্ত্রী নিয়েই তৈরি করা হবে বিহারের নতুন মন্ত্রীত্ব ৷ ২৪৩টি আসনের মধ্যে, লালু-নীতিশের মহাজোট ঝুলিতে পুরে ফেলে ১৭৮টি আসন ৷ অন্যদিকে বিজেপির কপালে জোটে ৫৮ টি আসন ৷ বিজেপির ভরাডুবিকে সঙ্গে নিয়েই আপাতত, বিহার রাজত্বে রাজ করতে তৈরি লালু-নীতিশ জোট ৷ আর গোটা দেশের বিজেপি নেতৃত্বের কপালে শুধুই জুটল সমালোচনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছট পুজোর পরেই নীতিশের শপথ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement