advertisement

Vande Bharat Trains: তিন বছরে চালু হবে চারশো বন্দে ভারত এক্সপ্রেস, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Last Updated:

এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল (Budget Speech 2022)৷

বন্দে ভারত এক্সপ্রেস৷
বন্দে ভারত এক্সপ্রেস৷
#দিল্লি: আগামী তিন বছরে ভারতে চারশো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Trains) চালু হবে৷ বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Budget 2022)৷ ২০১৯ সালে প্রথম পরিষেবা দেওয়া শুরু করেছিল এই হাইস্পিড ট্রেন৷ যা ট্রেন ১৮ নামেও পরিচিত৷
এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে আরও ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করা হয়েছিল৷ এবারে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হল৷ বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি ট্রেন৷
advertisement
এই মুহূর্তে বারাণসী দিল্লি এবং দিল্লি ও জম্মুর কাটরা পর্যন্ত দু'টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে৷ বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রস্তাবিত রুটগুলি রয়েছে, তার মধ্যে রয়েছে হাওড়া- রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসও৷
advertisement
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বারাণসী এবং দিল্লির মধ্যে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল৷ চেন্নাইয়ের আইসিএফ কারখানায় তৈরি হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এই ট্রেন সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Trains: তিন বছরে চালু হবে চারশো বন্দে ভারত এক্সপ্রেস, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement