advertisement

'ওঁর ভারতে বোধ হয় স্বাস্থ্যে কর নেই, আমাদের ভারতে কিন্তু অক্সিজেন-ইনসুলিনেও জিএসটি লাগে...' বাজেট বিতর্কে নির্মলার আক্রমণের পাল্টা দিল তৃণমূল

Last Updated:

তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিএসটি সংক্রান্ত মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নারীর নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলেন। এবার তারই পাল্টা দিল তৃণমূল।

News18
News18
নয়াদিল্লিঃ লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ নিয়ে জবাবি বক্তৃতায় পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিএসটি সংক্রান্ত মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নারীর নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলেন। এবার তারই পাল্টা দিল তৃণমূল।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের হ্যান্ডেলে লেখে ‘ওঁর ভারতে হয়তো শিশুদের দুধ একমাত্র শুদ্ধ দুধ, কিন্তু সত্যিকারের ভারতে গরিব মায়েরা ভেজাল দুধ দেয় বাচ্চাদের, এবং তাতেও জিএসটি আছে। হয়তো তাঁর’ ভারতে স্টেশনারি বিনামূল্যে মেলে, কিন্তু আমাদের ভারতে পেন্সিল, ক্রেয়ন, খাতা, ল্যাব নোট বুক, সবকিছুর উপর ১২% কর আছে। হয়তো তাঁর ভারতে স্বাস্থ্য করমুক্ত, কিন্তু আমাদের ভারতে অক্সিজেন, ইন্সুলিন, সবকিছুর উপর জিএসটি আছে। হয়তো তাঁর ভারতে মৃত্যু খুব মর্যাদাপূর্ণ, কিন্তু আমাদের ভারতে সৎকারেও কর লাগে। এই দুটোই আমাদের দু-রকম ভারত, যার কথা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং মাননীয়া অর্থমন্ত্রী, আপনি মানুন বা না মানুন, দু-ধরনের ভারতেরই কিন্তু অস্তিত্ব রয়েছে।
advertisement
advertisement
বাজেট বিতর্কে অংশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “মৃত্যুর পর ধূপকাঠি জ্বালাতেও জিএসটি দিতে হয়।” এই মন্তব্যের প্রেক্ষিতে সীতারমণ বলেন, “বাংলায় মৃত্যুর পর জিএসটি—এ দেওয়া খুবই দুর্ভাগ‍্যজনক। হয়তো মৃত্যুর পর ‘কাটমানি’ নেওয়াই সেখানে নিয়ম।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের উপর চাপ কমাতে চাইলে পশ্চিমবঙ্গে পেট্রলের দাম কেন ১০ টাকা বেশি? এভাবেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ওঁর ভারতে বোধ হয় স্বাস্থ্যে কর নেই, আমাদের ভারতে কিন্তু অক্সিজেন-ইনসুলিনেও জিএসটি লাগে...' বাজেট বিতর্কে নির্মলার আক্রমণের পাল্টা দিল তৃণমূল
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement