advertisement

Nusrat and Nikhil : বিয়ে নথিভুক্ত করানোর জন্য আমার অনুরোধ বার বার এড়িয়ে গিয়েছেন নুসরত : নিখিল

Last Updated:

নিখিলের দাবি, বিবাহিত জীবন নিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে যে ক্রমাগত বিদ্ধ করা হচ্ছে, তার প্রেক্ষিতেই এই পাল্টা উত্তর ৷

কলকাতা :  ‘নিখিলের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে হয়নি’ ৷ নুসরত জাহানের (Nusrat Jahan) এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে ৷ এ বার তাঁর বিবৃতির উত্তরে পাল্টা জবাব দিলেন নিখিল জৈন ৷ দীর্ঘ সেই লিখিত  বয়ানে ধাপে ধাপে সাজানো আছে তাঁদের সম্পর্কের ঘটনাক্রম ৷ নিখিলের দাবি, বিবাহিত জীবন নিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে যে ক্রমাগত বিদ্ধ করা হচ্ছে, তার প্রেক্ষিতেই এই পাল্টা উত্তর ৷
শিল্পপতি নিখিলের দাবি-
# প্রেমে পড়ে আমিই নুসরতকে বিয়ের প্রস্তাব দিই ৷ আমার সেই প্রস্তাব খুশি মনে গ্রহণ করেছিলেন নুসরত ৷ ২০১৯-এর জুনে তুরস্কের বোদরুমে আমরা ডেস্টিনেশন ওয়েডিং করি ৷ পরে রিসেপশন হয়েছিল কলকাতায়৷
advertisement
# স্বামী-স্ত্রীর মতো বসবাস করেছি আমরা ৷ সমাজের কাছে নিজেদের পরিচয়ও দিয়েছি দম্পতি হিসেবেই ৷ একজন বিশ্বস্ত ও দায়িত্ববান স্বামীর ভূমিকা পালনের জন্য আমি আমার সময় এবং সামর্থ্য উৎসর্গ করেছি ৷ বন্ধুবান্ধব, পরিবার এবং ঘনিষ্ঠরা সকলে জানেন আমি নুসরতের জন্য কী কী করেছি ৷ তাঁর প্রতি আমার নিঃশর্ত সমর্থন ছিল প্রশ্নাতীত ৷ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিবাহিত জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ও আচরণ পাল্টে যায়৷
advertisement
# ২০২০-র অগস্ট থেকে একটি ছবির শ্যুটিং চলাকালীন আমার স্ত্রীর আচরণ পরিবর্তিত হতে শুরু করে ৷ তার কারণ উনিই সবথেকে ভাল জানেন ৷
# একসঙ্গে থাকার সময় আমি বহু বার নুসরতকে অনুরোধ করি বিয়ের রেজিস্ট্রেশন বা নথিভুক্ত করানোর জন্য ৷ কিন্তু এ বিষয়ে আমার অনুরোধ উনি এড়িয়ে গিয়েছিলেন ৷
# গত বছর ৫ নভেম্বর ফ্ল্যাট ছেড়ে উনি চলে যান ৷ ওঁর নিজের মূল্যবান জিনিস, কাগজপত্র ও নথি-সহ অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে যান ৷ নুসরত এর পর তাঁর বালিগঞ্জের ফ্ল্যাটে থাকতে শুরু করেন ৷ এই ঘটনার পর থেকে আমরা এক বারের জন্যও স্বামী স্ত্রী হিসেবে বসবাস করিনি ৷ তাঁর অন্যান্য জিনিসও কিছু দিনের মধ্যেই তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হয় ৷ তার মধ্যে ছিল তাঁর আয়কর দাখিলের কাগজপত্রও ৷
advertisement
# বাইরে তাঁর বিবিধ কার্যকলাপ সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে আমার হৃদয়ভঙ্গ হয়েছে ৷ আমার নিজেকে প্রতারিত বলে মনে হতে থাকে ৷ শেষে ৮ মার্চ, ২০২১-এ আমি আলিপুর আদালতে নুরসতের বিরুদ্ধে সিভিল স্যুট দায়ের করি ৷
# যেহেতু বিষয়টি এখন আদালতের বিচারাধীন, আমি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেওয়া থেকে বিরত থেকেছি ৷ এমনকি, আজও আমাদের সম্পর্কের ছন্দপতনের সব কারণ নিয়ে বিশদে কিছু বলতে আমি অপারগ ৷ কিন্তু তাঁর সাম্প্রতিক বিবৃতি আমায় বাধ্য করেছে কিছু তথ্য প্রকাশের জন্য ৷
advertisement
# বিয়ের পর নুসরতের উপর থেকে বিপুল গৃহঋণের বোঝা কমানোর জন্য পদক্ষেপ করি ৷ ওই ঋণের সমপরিমাণ অর্থ আমি আমাদের পারিবারিক অ্যাকাউন্ট থেকে পাঠাই নুসরতের অ্যাকাউন্টে ৷ ভেবেছিলাম, যখন ওঁর হাতে অর্থাগম হবে, ওই টাকা আবার কিস্তিতে কিস্তিতে আমাদের পারিবারিক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবেন ৷ ওঁর অ্যাকাউন্ট থেকে যে অর্থ আমাদের পারিবারিক অ্যাকাউন্টে এসেছে, তা সবই আসলে ওই ঋণের পরিশোধ, যা আমি তাঁকে বিশ্বাস করে দিয়েছিলাম ৷ বেশ বড় অঙ্কের অর্থ এখনও শোধ করা বাকি রয়েছে ৷ উনি যা অভিযোগ করেছেন, তা সবই ভিত্তিহীন, নিম্নরুচির এবং অসত্য ৷ আমার দাবির পিছনে কাউকে কোনও প্রমাণ খুঁজতে বা প্রমাণ তৈরি করতে হবে না ৷ কারণ আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ক্রেডিট কার্ড স্টেটমেন্টই হাজির আছে প্রমাণস্বরূপ ৷ সে সব যথেষ্ট মজবুত প্রমাণ ৷ আমার পরিবার দু’ হাত প্রসারিত করে ওঁকে গ্রহণ করেছিল বাড়ির মেয়ে হিসেবে ৷ জানতে পারিনি, একদিন আমাদের এই দিনও দেখতে হবে ৷
advertisement
# এই সমস্যাটি ব্যক্তিগত জীবন সম্পর্কিত এবং এখনও বিচারাধীন ৷ তাই সংবাদমাধ্যমকে আমি অনুরোধ করব এই পরিস্থিতিতে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকতে ৷
বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিবৃতি দেন নিখিল ৷ এর প্রেক্ষিতে নুসরত জাহান এথনও মুখ খোলেননি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nusrat and Nikhil : বিয়ে নথিভুক্ত করানোর জন্য আমার অনুরোধ বার বার এড়িয়ে গিয়েছেন নুসরত : নিখিল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement