advertisement

News18 Mega Opinion Poll Phase 1: নিউজ 18 ওপিনিয়ন পোল: উত্তর প্রদেশ-বিহার সহ একাধিক রাজ্যে প্রবল গেরুয়া ঝড়, কী বলছে নিউজ ১৮ জনমত সমীক্ষা?

Last Updated:

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপি ৮০টির মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়াদিল্লি: জোট বাঁধলেও উত্তর প্রদেশে এবারেও গেরুয়া ঝড় রুখতে ব্যর্থ হবে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি৷ অন্তত নিউজ ১৮ জনমত সমীক্ষায় অন্তত সেরকমই স্পষ্ট ইঙ্গিত উঠে আসছে৷
নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে, উত্তর প্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট একাই পেতে পারে ৭৭টি আসন৷ সেখানে ইন্ডিয়া জোটের ঝুলিতে আসতে পারে মাত্র ২টি আসন৷ একটি আসনে জয়ী হতে পারে মায়াবতীর বিএসপি৷ সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশে প্রায় ৫৭ শতাংশ ভোট পেতে পারে এনডিএ৷
advertisement
advertisement
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপি ৮০টির মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল৷ নিউজ ১৮-এর জনমত সমীক্ষায় ইঙ্গিত, এবার সেই ফলকেও ছাপিয়ে যেতে পারে বিজেপি৷
পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্যে চেষ্টা করেও ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত দিনের আলো দেখেনি৷ তবে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে আসন রফা হয়েছে কংগ্রেসের৷ সেখানেও এমন বিপর্যয়ের ইঙ্গিত ইন্ডিয়া জোট তথা কংগ্রেস নেতৃত্বের কাছে বিরাট উদ্বেগের কারণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Mega Opinion Poll Phase 1: নিউজ 18 ওপিনিয়ন পোল: উত্তর প্রদেশ-বিহার সহ একাধিক রাজ্যে প্রবল গেরুয়া ঝড়, কী বলছে নিউজ ১৮ জনমত সমীক্ষা?
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement