advertisement

Raja Raghuvanshi Murder Update: প্রেমিক রাজ নয়, বিয়ের আগে পরে ১১৯ বার ফোনে কার সঙ্গে কথা সোনমের? মেঘালয় হত্যাকাণ্ডে নতুন নাম

Last Updated:

এখনও পর্যন্ত তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সোনম রঘুবংশী, তার প্রেমিক রাজ কুশাওয়া ছাড়াও তিন জন ভাডা়টে খুনিকে গ্রেফতার করেছিল পুলিশ৷

বার বার এই ব্যক্তিকে কেন ফোন সোনমের?
বার বার এই ব্যক্তিকে কেন ফোন সোনমের?
মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনায় এবার উঠে এল নতুন নাম৷ তদন্ত করতে গিয়ে সঞ্জয় ভার্মা বলে একজনের নাম পেয়েছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, সঞ্জয় ভার্মা নামে এই ব্যক্তির সঙ্গে বিয়ের আগে এবং পরে দীর্ঘক্ষণ কথা হয়েছিল সোনমের৷
পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী, ১ মে থেকে ২৫ মে-র মধ্যে এই সঞ্জয় ভার্মার সঙ্গে ১১৯ বার কথা হয়েছিল সোনমের৷ বর্তমানে এই সঞ্জয় ভার্মার মোবাইল নম্বরটি সুইচড অফ রয়েছে৷
advertisement
গত ১১ মে সোনমের সঙ্গে বিয়ে হয় মধ্যপ্রদেশের ইনদওরের বাসিন্দা রাজা রঘুবংশীর৷ সোনম নিজেও ইনদওরের বাসিন্দা৷ ২০ মে হনিমুনে মেঘালয়ে যান তাঁরা৷ ২৩ মে নিজের প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে তিন জন ভাড়াটে খুনির সাহায্যে রাজাকে খুন করেন তাঁর স্ত্রী সোনম৷ ঘটনাস্থলে সোনম নিজেও উপস্থিত ছিল৷ গত ২ জুন পূর্ব খাসি পাহাড়ের ওয়েই সাওডং জলপ্রপাতের সংলগ্ন একটি খাদ থেকে রাজার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ৷ তার পরেও নিখোঁজ ছিল রাজার স্ত্রী সোনম৷ গত ৭ জুন উত্তর প্রদেশের গাজিপুর থেকে সোনমকে গ্রেফতার করে পুলিশ৷ এর পরেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে৷
advertisement
এখনও পর্যন্ত তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ৷ সোনম রঘুবংশী, তার প্রেমিক রাজ কুশাওয়া ছাড়াও তিন জন ভাডা়টে খুনিকে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু এর বাইরে রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে সঞ্জয় ভার্মা নামে এই ব্যক্তির ভূমিকা কী, সোনমই বা এতবার কেন তাঁকে ফোন করেছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ জেরা করা হচ্ছে সোনমকেও৷ ইতিমধ্যেই পাঁচ ধৃতকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের পুনর্নির্মাণও করে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: প্রেমিক রাজ নয়, বিয়ের আগে পরে ১১৯ বার ফোনে কার সঙ্গে কথা সোনমের? মেঘালয় হত্যাকাণ্ডে নতুন নাম
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement