advertisement

Raja Raghuvanshi Murder Update: সিগন্যাল দেয় সোনম, জোড়া দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিন খুনি! রাজা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ

Last Updated:

পূর্ব খাসি অঞ্চলের পুলিশ সুপার বিবেক সিইয়েম জানিয়েছেন, সোনম আগেই অপরাধের কথা স্বীকার করেছে৷ ঘটনার পর সোনমই নিজের মোবাইল ফোন নষ্ট করে ফেলে৷

রাজাকে খুনের সিগন্যাল দেয় সোনমই?
রাজাকে খুনের সিগন্যাল দেয় সোনমই?
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনার পুনর্নির্মাণ করল মেঘালয় পুলিশ৷ এ দিন রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে ধৃত তাঁর স্ত্রী সোনম, সোনমের প্রেমিক রাজ কুশাওয়া এবং তিন জন ভাড়াটে খুনিকে নিয়ে পূর্ব খাসি পাহাড়ি এলাকার ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে সেই ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ এখানেই রাজাকে খুন করে খাদে ফেলে দেওয়া হয়৷
পুনর্নির্মাণ করতে গিয়েই এ দিন আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তদন্তকারীরা৷ ধৃতরা জানায়, একটি নয়, রাজাকে খুনে দুটি দা ব্যবহার করা হয়েছিল৷ ইতিমধ্যেই একটি দায়ের খোঁজ মিলেছে৷ খুনে ব্যবহৃত দ্বিতীয় অস্ত্রটিরও খোঁজ শুরু করেছে পুলিশ৷
ঘটনার দিন যে সময়ে রাজাকে খুন করা হয়, এ দিনও সেরকম সময়ই ধৃত পাঁচজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ নৈস্বর্গিক দৃশ্যে ঘেরা পাহাড়ি ওই এলাকায় রাজাকে হত্যার সময় সোনম এবং বাকি খুনিরা কে কোথায় দাঁড়িয়ে ছিল, কীভাবে রাজাকে নৃশংস ভাবে হত্যা করা হয়৷ পুনর্নির্মাণের সময় তা সবই খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা৷ তবে শুধু খুনের ওই ঘটনাস্থল নয়, তার আগে রাজা, সোনম এবং তাঁদের অনুসরণ করে খুনিরা যে যে জায়গায় গিয়েছিল, এ দিন সেই সবকটি জায়গায় ধৃতদের নিয়ে গিয়ে ঘটনাক্রম সাজায় পুলিশ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, সোনম সিগন্যাল দেওয়ার পর বিশাল নামে এক ভাড়াটে খুনি প্রথমে রাজার শরীরে দায়ের কোপ বসিয়ে দেয়৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান রাজা৷ এর পর বাকিরাও রক্তাক্ত রাজার উপরে ঝাঁপিয়ে পড়ে৷ দুটি দা দিয়েই তাঁকে একাধিকবার আঘাত করা হয়৷ এর সবটাই ঘটে রাজার স্ত্রী সোনমের সামনে৷ রাজার দেহ যে খাদে ফেলে দেওয়া হয়, সেখানেই নিজের রক্তে ভেজা জামা খুলে ফেলে দেয় আকাস নামে আর এক খুনি৷
advertisement
পূর্ব খাসি অঞ্চলের পুলিশ সুপার বিবেক সিইয়েম জানিয়েছেন, সোনম আগেই অপরাধের কথা স্বীকার করেছে৷ ঘটনার পর সোনমই নিজের মোবাইল ফোন নষ্ট করে ফেলে৷ যেহেতু ওই জায়গাটি নির্জন থাকে, তাই খুনের জন্য জলপ্রপাত সংলগ্ন ওই এলাকাই বেছে নেওয়া হয় বলে দাবি পুলিশের৷ তদন্তকারীদের দাবি, গোটাটাই পূর্ব পরিকল্পিত ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raja Raghuvanshi Murder Update: সিগন্যাল দেয় সোনম, জোড়া দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিন খুনি! রাজা হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement