advertisement

Delhi viral video news: দিল্লিতে প্রকাশ্যে বড় পর্দায় অশ্লীল ভিডিও চলা নিয়ে বড় দাবি সরকারি সংস্থার

Last Updated:

Adult video in public place: দিল্লির রাস্তায় প্রকাশ্যে অশ্লীল ভিডিও প্রদর্শন নিয়ে আগেই এফআইআর করেছিল দিল্লি পুলিশ। এবার সেই নিয়ে বিবৃতি দিল নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
নয়াদিল্লি: দিল্লির রাস্তায় প্রকাশ্যে অশ্লীল ভিডিও প্রদর্শন নিয়ে আগেই এফআইআর করেছিল দিল্লি পুলিশ। এবার সেই নিয়ে বিবৃতি দিল নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল। তাদের দাবি, ঘটনাটি হ্যাকিং হলেও হতে পারে।
দিল্লির কনৌট প্লেসে শুক্রবার রাতে চলে অশ্লীল ভিডিও সেই ভিডিও, নজরে আসতেই বিতর্ক শুরু হয়। ওই এলাকাটি নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আওতায় পড়ে (এনডিএমসি)। কনৌট প্লেসের এইচ ব্লকের এলইডি বিজ্ঞাপনী বোর্ডে রাতে অশ্লীল ভিডিও চলতে শুরু করে।
advertisement
advertisement
এনডিএমসির ওই বিবৃতিতে জানানো হয়, ‘ওই বিজ্ঞাপনী বোর্ডের প্যানেলগুলি আন্তর্জাতিক মানে, সেগুলি এমন একটি সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস দিয়ে সুরক্ষিত’। সেই সঙ্গে ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ৫০টি জায়গার বিজ্ঞাপনী বোর্ড এই এনডিএমসির আওতায় পড়ে, তাই ওই বোর্ডটি কোনও বিশেষ প্রযুক্তি দিয়ে হ্যাক করা হয়ে থাকতে পারে। এই বিষয়ের আপাতত তদন্ত করছে দিল্লি পুলিশ। ঘটনাচক্রে, এই বিপত্তি ঘটার পরেই বোর্ডটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে কী ভাবে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হল।
advertisement
এর আগে গত বছর মার্চ মাসে বিহারের পটনা রেল স্টেশনে টিভিতে ৩ মিনিট ধরে অশ্লীল ভিডিও চলে, যার ফলে বিপত্তি বাঁধে। স্টেশনে উপস্থিত সকলেই এই ভিডিও দেখে চমকে যান। পরে তাঁরা জিআরপি এবং আরপিফে অভিযোগ দায়ের করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi viral video news: দিল্লিতে প্রকাশ্যে বড় পর্দায় অশ্লীল ভিডিও চলা নিয়ে বড় দাবি সরকারি সংস্থার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement