advertisement

শিশুদের যৌন নির্যাতন করলেই হবে ফাঁসি, আইন সংশোধনীতে মঞ্জুরি মোদি সরকারের

Last Updated:
#নয়াদিল্লি: শিশুদের যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র সরকার। বুধবার পকসো আইনে সংশোধনী বিলকে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিলটি পাশ হলে শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড।
শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা প্রতিদিনই বাড়ছে ৷ আর এই ধরনের অপরাধের সাজা যাতে আরও কঠিন থেকে কঠিনতর করা হয়, তা নিয়ে দাবি উঠছিল বহুদিন ধরেই ৷ শেষ পর্যন্ত সেই পথেই হাঁটতে চলেছে মোদি সরকার ৷ ২০১২ সালে শিশু নির্যাতন প্রতিরোধ আইন সংশোধনে সম্মতি জানিয়েছে মোদী মন্ত্রিসভা। এর ফলে কোনও নাবালক বা নাবালিকাকে ধর্ষণে কেউ দোষী প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে তার।
advertisement
চলতি বছরের শুরুতেই ‘প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯ বা পকসো সংশোধনী বিল, লোকসভায় পেশ করে প্রথম মোদি সরকার। তবে বিরোধীদের আপত্তিতে সেবার পাশ করানো যায়নি বিলটি। তাই বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর ফের বিলটি পাশ করাতে উদ্যোগী হয়েছে সরকার। এদিন দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিকে মঞ্জুরি দেয়। চলতি লোকসভা অধিবেশনেই বিলটি পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানা গিয়েছে। যদিও ফের আপত্তি তুলবে বিরোধীরা বলেই মনে করছেন রাজনীতিবিদরা। বর্তমানের পকসো আইনে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবার এই আইন সংশোধন করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে চাইছে কেন্দ্র।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিশুদের যৌন নির্যাতন করলেই হবে ফাঁসি, আইন সংশোধনীতে মঞ্জুরি মোদি সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement