advertisement

চার ধর্ষকদের ফাঁসিতে কি ধর্ষণ কমবে দেশে?প্ৰশ্নটা তুলছে ধর্ষণের সংখ্যা

Last Updated:

প্রশ্নটা তুলছে সরকারি তথ্যই। ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে দেখা যাচ্ছে, প্রত্যেক পনেরো মিনিটে একজন করে ভারতীয় মেয়ে ধর্ষিতা হন।

সাত বছরে বৃত্তটা সম্পূর্ণ হল। শাস্তি পেলেন নির্ভয়া কাণ্ডের অপরাধীরা। নির্ভয়া তাঁর প্রাপ্যটুকু পেলেন। কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল। দেশের বাকি মেয়েরা কতটা সুরক্ষিত? এই ফাঁসিতে কি বন্ধ হবে ধর্ষণ?
প্রশ্নটা তুলছে সরকারি তথ্যই। ন্যাশানাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে দেখা যাচ্ছে, প্রত্যেক পনেরো মিনিটে একজন করে ভারতীয় মেয়ে ধর্ষিতা হন। শুধু ২০১৮ সালেই ৩৪০০০ ধর্ষণের শিকার হয়েছেন।
নির্ভয়া ধর্ষিতা হয়েছিলেন দিল্লির রাস্তায়। চলন্ত বাসে তাঁকে ধর্ষণ করে রক্তাক্ত দেহটা ছুড়ে ফেলে দেয় অপরাধীরা। কিন্তু রাস্তাই শুধু নয়, মেয়েরা কি ঘরেও নিরাপদ?
advertisement
advertisement
উত্তরটা দিচ্ছে এই এনসিআরবি তথ্যই। দেখা যাচ্ছে, প্রতি ১০০ জনে ৯৪ জনই চেনা লোকের দ্বারাই ধর্ষিতা হন। ছোট বড় কাউকেই রেহাই দেয় না ধর্ষক। ষাটোর্ধ্ব ৭৩ জন ধর্ষণের শিকার হয়েছেন ২০১৮ সালে।
এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলছেন, ফাঁসি দিয়ে আদৌ কমানো যায় তো ধর্ষণের মতো অপরাধকে? বহুকাল ধরেই ভারতে আওয়াজ উছঠে মৃত্যুদণ্ড বিলোপ করার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চার ধর্ষকদের ফাঁসিতে কি ধর্ষণ কমবে দেশে?প্ৰশ্নটা তুলছে ধর্ষণের সংখ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement