NCERT: 'বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেওয়া হবে', সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভর্ৎসনার পর ভুল স্বীকার NCERT-র
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
NCERT: এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে বিশেষ শব্দবন্ধের ব্যবহার নিয়ে চূড়ান্ত কড়া প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত৷ তারপরই নড়েচড়ে বসে এনসিইআরটি।
নয়াদিল্লি: সমাজে বিচারব্যবস্থার ভূমিকা সংক্রান্ত অধ্যায়টি সংশোধন করা হবে অষ্টম শ্রেণির পাঠ্য থেকে। বাদ দেওয়া হবে অবমাননাকর অংশগুলি। এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের নতুন পাঠ্যবইয়ে বিচার বিভাগের দুর্নীতির কথা উল্লেখ রয়েছে এমন অভিযোগের পরই বড় সিদ্ধান্ত এনসিইআরটি-র।
বুধবার এনসিইআরটি-র পাঠ্যপুস্তকে বিশেষ শব্দবন্ধের ব্যবহার নিয়ে চূড়ান্ত কড়া প্রতিক্রিয়া জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ এনসিইআরটি-র অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে ‘judicial corruption’ অর্থাৎ, বিচার বিভাগীয় দুর্নীতি শব্দবন্ধের ব্যবহারের সমালোচনা করে শীর্ষ আদালত। বুধবার আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ের ‘সমাজে বিচারব্যবস্থার ভূমিকা’ অধ্যায়ের প্রসঙ্গটি শীর্ষ আদালতে পেশ করেন। আর তা শুনেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।
advertisement
আরও পড়ুন: কবে হবে রাজ্য জয়েন্ট? দায়িত্ব নিয়ে কী বললেন বোর্ডের নতুন চেয়ারম্যান? জানুন বড় আপডেট
সরকারের উচ্চ পর্যায়ের কর্তারা সংবাদমাধ্যমের কাছে তাঁদের ভুল স্বীকার করেন। জানান, বিচারব্যবস্থার অবমাননা হয়, এমন কোনও বক্তব্য পাঠ্যে রাখা ঠিক হয়নি। বরং নৈতিক আদর্শ এবং আইনবিধিই তুলে ধরা উচিত ছিল। ওই অধ্যায়ে প্রাক্তন বিচারপতির যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা-ও লেখা উচিত হয়নি বলে জানানো হয়েছে সরকারি তরফে।
advertisement
advertisement
আরও পড়ুন: SIR জটিলতা অব্যাহত, পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক, ভোট ঘোষণায় কি আরও দেরি?
বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিaচারপতি স্পষ্ট জানান, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিচারব্যবস্থাকে অবমাননা করার প্রচেষ্টা চলছে। এ ধরনের ঘটনা কোনও ভাবে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হতে পারে বলেও জানান তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 5:38 PM IST










