advertisement

SIR in West Bengal: SIR জটিলতা অব্যাহত, পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক, ভোট ঘোষণায় কি আরও দেরি?

Last Updated:

SIR in West Bengal: একাধিক কারণে পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক, ভোট ঘোষণায় কি আরও দেরি? সঙ্গে এসআইআর জটিলতাও অব্যাহত রাজ্যে।

পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক (প্রতীকী ছবি)
পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক (প্রতীকী ছবি)
কলকাতা: রাজ্যের অনুরোধে নির্বাচন কমিশনের বৈঠক পিছোল। আগামী ১ ও ২ মার্চ নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের এ রাজ্যে বৈঠক ছিল বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন এজেন্সিগুলিকে নিয়ে।
মূলত বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠক ছিল। সেই বৈঠক পিছনোর কথা জানানো হল জেলাশাসকদের। প্রসঙ্গত আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি
১ মার্চ সারা রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী (গ্রুপ সি) নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। এই পরীক্ষায় পরীক্ষার্থী ৮ লক্ষেরও বেশি। এছাড়াও টি২০ ওয়ার্ল্ড কাপের খেলায় ১ মার্চ রয়েছে ইডেন গার্ডেনসে সুপার এইট-এর ম্যাচ রয়েছে। ফলে সব মিলিয়েই বৈঠক পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: জয়েন্টের পর কোথায় ভর্তি হবেন? NIRF Ranking-এ দেশের সেরা ১০ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হদিশ রইল
রাজ্যে খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও, এখনই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, ২৮ তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। পরবর্তী কালে সেগুলিকেও চূড়ান্ত তালিকা হিসাবে ধরা হবে। ফলে মোট কত নাম বাদ গেল একেবারে সেই তালিকা ধরে হিসাব করতে হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
SIR in West Bengal: SIR জটিলতা অব্যাহত, পিছিয়ে গেল রাজ্য-কমিশন জরুরি বৈঠক, ভোট ঘোষণায় কি আরও দেরি?
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement