advertisement

কোট-চেয়ার-লন্ঠন-চা, 'বি' ক্লাস পরিষেবায় কয়েদি সকন্য়া শরিফ

Last Updated:

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, সামাজিক অবস্থান, পরিচিতি, শিক্ষা ও জীবনধারণের মান নির্ণয় করেই বিশেষ কয়েদিদের পাকিস্তানের বি ক্লাস পরিষেবা দেওয়া হয়৷

#ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়মকে জেলে বি ক্লাস পরিষেবা দেওয়া হচ্ছে৷ বাবা ও মেয়ে-- দুজনেই এখন রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে৷ গত রাত তাঁদের কেটেছে বি ক্লাস কয়েদিদের সঙ্গেই৷
আরও পড়ুন: দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার হলেন নওয়াজ ও তাঁর মেয়ে
পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, সামাজিক অবস্থান, পরিচিতি, শিক্ষা ও জীবনধারণের মান নির্ণয় করেই বিশেষ কয়েদিদের পাকিস্তানের বি ক্লাস পরিষেবা দেওয়া হয়৷ এ ও বি ক্লাসের কয়েদিদের কায়িক পরিশ্রম করতে হয় না৷ তাদের ঘরে কোট থাকে, চেয়ার, টি পট, লন্ঠন ও শৌচকর্মের জন্য প্রয়োজনীয় সামগ্রী থাকে৷
advertisement
কয়েকটি পাক সংবাদমাধ্যমের দাবি, জেল কর্তৃপক্ষ অনুমতি দিলে এসি, টিভি, ফ্রিজ-ও পায় এ ও বি ক্লাস কয়েদিরা৷ সূত্রের খবর, মরিয়মকে হয়তো পরে সিহালা রেস্ট হাউসে সরানো হবে৷
advertisement
লন্ডন থেকে দেশে ফিরেই লাহোরে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে নামার পরই গ্রেফতার হন তাঁরা৷ এর আগে গ্রেফতারের সব প্রস্তুতি নিয়ে মাঠে নামে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোট-চেয়ার-লন্ঠন-চা, 'বি' ক্লাস পরিষেবায় কয়েদি সকন্য়া শরিফ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement