advertisement

অনাস্থায় পতন কেন্দ্রের শাসকদলের, রইল পরিসংখ্যান

Last Updated:

এই মুহূর্তে সরগরম রাজধানী ৷ কোন বিষয়ে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷ হ্যাঁ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার অনাস্থা প্রস্তাব এনেছে তেলুগু দেশম পার্টি

#নয়াদিল্লি: এই মুহূর্তে সরগরম রাজধানী ৷ কোন বিষয়ে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷ হ্যাঁ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রথমবার অনাস্থা প্রস্তাব এনেছে তেলুগু দেশম পার্টি ৷ ফলসরূপ শুক্রবার লোক সভায় শক্তিপরীক্ষা দিতে হবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে ৷ ভারতীয় রাজনীতিতে এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও বহুবার অনাস্থায় পতন হয়েছে সরকারের, আবার লোকসভায় শক্তিপরীক্ষায় সক্ষম হয়েছে শাসকদল ৷ ফলে টিকেছে সরকার ৷
p_1
তাই সবার নজর থাকবে আগামিকাল কী হয় ? সেই দিকেই ৷ ভারতের ইতিহাসে ১৯৭৭ সালে প্রথমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই শক্তিপরীক্ষায় পরাজিত হয়েছিলেন, শুধু তিনিই নন এই তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, ভিপি সিং, এইচডি দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ি লোকসভায় শক্তিপরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন, দিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা ৷ এখনও পর্যন্ত মোট ২৬ বার কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা ৷
advertisement
advertisement
ইন্দিরা গান্ধির সরকারের বিরুদ্ধে সব থেকে বেশিবার অর্থাৎ ১৫ বার অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা ৷ লালবাহাদুর শাস্ত্রী ও পিভি নরসীমা রাও সরকারের বিরুদ্ধে ৩ বার করে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা ৷ সব থেকে বেশিবার অনাস্থা প্রস্তাব এনেছিলেন সাংসদ জ্যোর্তিময় বসু তিনি ইন্দিরা গান্ধির সরকারের বিরুদ্ধে ৪ বার অনাস্থা এনেছিলেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অনাস্থায় পতন কেন্দ্রের শাসকদলের, রইল পরিসংখ্যান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement