advertisement

আগামিকাল সকালে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ ভিডিও বার্তা, ট্যুইট মোদির

Last Updated:

এই নিয়েই জল্পনা তুঙ্গে, ঠিক কোন বিষয়ে বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদি ?

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দাপটে বিশ্বের তামাম দেশের সঙ্গে ভারতও অত্যন্ত ভুগছে ৷ ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা ৷ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম করোনা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সবাইকে যদিও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়েই সতর্ক থাকচে বলেছেন অযথা আতঙ্ক করতে না বলেছেন ৷ করোনা মোকাবিলায় একজোটে কেন্দ্র রাজ্য সরকারগুলি ক্রমেই লড়ে চলেছে ৷
advertisement
করোনার জেরে গোটা বিশ্ব আজ বিদ্ধ ৷ সারা পৃথিবীতে করোনায় আক্রান্তদের তালিকার সবার উপরে রয়েছে, আমেরিকা, ইতালি ও ফ্রান্সেও মহামারি বিশালাকার ধারণ করেছে তবে করোনা আর মহামারি নেই অতিমারিতে পরিণত হয়েছে ৷ করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ২১ দিনে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই মেয়াদ সম্পন্ন হবে আগামী ১৪ এপ্রিল ৷ করোনার কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও ৷ তাই ঘরে থাকাটাই একমাত্র ওষুধ বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ প্রধানমন্ত্রী বলেছেন দেশের মানুষ ঘরে থাকলেই ভাল থাকবে গোটা দেশ ৷
advertisement
নানান সময়ে করোনা নিয়ে দেশবাসীর প্রতি অনেক রকমের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামিকাল অর্থাৎ শুক্রবার তাঁর প্রিয় দেশবাসীর জন্য একটি ছোট্ট ভিডিও বার্তা দেবেন মোদি ৷ সেই কথাই তিনি ট্যুইট করে জানিয়েছেন ৷ তবে সেই ভিডিও বার্তার বিষয়বস্তু কী হবে তা এখনও জানা যায়নি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আগামিকাল সকালে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ ভিডিও বার্তা, ট্যুইট মোদির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement