advertisement

Modi in Manipur: ‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না,’ হিংসার পরে মণিপুরে প্রথম পা রেখে, বার্তা মোদির

Last Updated:

এদিন চূড়াচাঁদপুরের সভায় যাওয়ার আগে হিংসায় আক্রান্ত পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি৷ তাঁদের থেকে উপহারও গ্রহণ করেন৷ চূড়াচাঁদপুর জোর জন্য প্রায় ৭৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মোদি৷

News18
News18
ইম্ফল: ২০২৩ এ শুরু হয়েছিল মণিপুর হিংসা৷ তারপর থেকে বিরোধীরা একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুরে না যাওয়া নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ অবশেষে, দু’বছর পরে সেই মণিপুরে পা রাখলেন মোদি৷ দিলেন শান্তির বার্তা৷ জানালেন, স্থায়িত্ব, বিচার এবং সত্য না থাকলে কোনও জায়গার উন্নতিসাধন সম্ভব হয় না৷
শনিবার মিজোরামের আইজলে রেল প্রকল্প উদ্বোধন করার পরে মণিপুরের আইজলে পৌঁছন মোদি৷ সেখানে চূড়াচাঁদপুরে একাধিক প্রকল্প উদ্বোধনের পরে জনসাধারণের উদ্দেশ্য রাখেন বার্তা৷
মণিপুরের মানুষকে মোদি আশ্বাস দেন, ‘‘আমি সমস্ত সংগঠনের কাছে আর্জি জানাচ্ছি, যেন তাঁরা একসাথে শান্তিতে থাকেন, নিজেদের স্বপ্নপূরণ করেন এবং নিজেদের সন্তানের জন্য আরও ভাল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন৷’’
advertisement
advertisement
হিংসার অতীত স্মরণ না করেও এদিন উল্লেখযোগ্য মন্তব্য করেন মোদি৷ বলেন, ‘‘মণিপুর- যে মাটি একসময় আশা এবং স্বপ্ন বুনত, তা হিংসার কবলে পড়ে যায়৷ কোনও জায়গার উন্নতিসাধন করতে হলে, সত্য এবং বিচারের পাশাপাশি শান্তিও প্রয়োজন৷’’
advertisement
২০২৩ সালের মে মাস থেকে সংরক্ষণ ইস্যুতে মূল উপত্যকার মেইতেই উপজাতি ও পাহাড়ি কুকি উপজাতির মধ্যে সংঘর্ষ বাধে৷ দীর্ঘদিন ধরে চলা সেই সংঘর্ষে প্রায় ২৬০ জনের মৃত্যু হয়৷ নেকেড প্যারেড থেকে শুরু করে ধর্ষণ,মহিলারাও লাঞ্ছিত হন বিভিন্ন ঘটনায়৷ বাড়িছাড়া হন প্রায় ৫০ হাজার মানুষ৷
advertisement
এদিন চূড়াচাঁদপুরের সভায় যাওয়ার আগে হিংসায় আক্রান্ত পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি৷ তাঁদের থেকে উপহারও গ্রহণ করেন৷ চূড়াচাঁদপুর জোর জন্য প্রায় ৭৩০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মোদি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi in Manipur: ‘শান্তি না থাকলে উন্নয়নও হবে না,’ হিংসার পরে মণিপুরে প্রথম পা রেখে, বার্তা মোদির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement