advertisement

নির্বাচনী ইশতেহারে কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর কথা ঘোষণা করুক বিরোধীরা, খোলা চ্যালেঞ্জ মোদির

Last Updated:

রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে উপত্যকায় ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতা নিয়ে কংগ্রেসকে এক হাত নিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷

#মুম্বই: বিধানসভা ভোটেও মোদির হাতিয়ার ৩৭০ ধারা ৷ মহারাষ্ট্রে ভোটে বিজেপির প্রচারে প্রধান হয়ে উঠেছে ৩৭০ ধারা রদ ৷ রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে উপত্যকায় ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতা নিয়ে কংগ্রেসকে এক হাত নিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ বিরোধীদের খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে প্রধানমন্ত্রী মোদির দাবি, ‘ক্ষমতা থাকলে বিরোধীরা ৩৭০ ধারা ফিরিয়ে আনুক ৷ প্রতিবেশী দেশের ভাষায় কথা বলছে বিরোধীরা ৷’
২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন ৷ এদিন সেখানকার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী মোদি জলগাঁও ও সাকোলিতে দুটি নির্বাচনী প্রচারে যোগ দেন ৷ সেই প্রচার মঞ্চে বলেন, ‘জম্মু, কাশ্মীর, লাদাখ ভারতের সম্পদ ৷ উন্নয়নের স্বার্থেই ৩৭০ ধারা প্রত্যাহার করেছি আমরা ৷ কাশ্মীরও আমাদের দেশের অংশ, দেশের মাথা ৷ কাশ্মীরকে টুকরো করিনি ৷ সেখানকার উন্নয়নের স্বার্থেই ৩৭০ ধারা আমরা তুলে নিয়েছি ৷’ এখানেই শেষ নয় ৷ ‘প্রতিবেশী দেশের ভাষায় কথা বলছে বিরোধীরা’ কংগ্রেস সহ বিরোধীদের ৩৭০ নিয়ে খোলা চ্যালেঞ্জ মোদির ৷
advertisement
উল্লেখ্য, এদিনই মহারাষ্ট্রে নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির ৷ মুম্বইয়ের চান্ডিভেলি ও ধারাভিতে রয়েছে সোনিয়া পুত্রের সভা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্বাচনী ইশতেহারে কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর কথা ঘোষণা করুক বিরোধীরা, খোলা চ্যালেঞ্জ মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement