advertisement

Nafisa Ali Joins TMC in Goa: তৃণমূলে অভিনেত্রী নাফিসা আলি, মমতার গোয়া সফরের শুরুতেই বড় চমক

Last Updated:

নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু ()৷

মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ Photo-Twitter/TMC
মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ Photo-Twitter/TMC
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় চমক দিল তৃণমূল কংগ্রেস (TMC in Goa)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই গোয়ায় তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali Joins TMC in Goa)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ এই অভিনেত্রী৷ নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷
advertisement
advertisement
তিন দিনের সফরে বৃহস্পতিবারই গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন নামী ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷
বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন থেকেই তাঁর বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে গোয়ায়৷ দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই এ দিন নাফিসা আলির হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
advertisement
গোয়ায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস৷ ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল৷ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর মতো নেতা তৃণমূলে যোগ দিয়েছেন৷ আজই গোয়ার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
গোয়ার মানুষের সমর্থন এবং আস্থা জিততে স্থানীয় এবং নামী ব্যক্তিত্বদের দলে টানার কৌশলও নিয়েছে তৃণমূল৷ দলের সাংসদ সৌগত রায় আগেই জানিয়েছিলেন, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই দাবিকে সত্যি করেই তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ মমতার গোয়া সফরে তৃণমূল আর কোনও চমক দেখায় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nafisa Ali Joins TMC in Goa: তৃণমূলে অভিনেত্রী নাফিসা আলি, মমতার গোয়া সফরের শুরুতেই বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement