ফের লাইনচ্যুত মুম্বইয়ের লোকাল ট্রেন
Last Updated:
ট্রেন দুর্ঘটনা লেগেই রয়েছে৷ ফের লাইনচ্যূত হল মুম্বইয়ের লোকাল ট্রেন ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, আন্ধেরি থেকে চার্চগেটগামী লোকাল ট্রেনটি পারলা থেকে আন্ধেরির মাঝে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের তিনটে বগি। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দুবার লাইনচ্যুত হল মুম্বইয়ের লোকাল ট্রেন।
#মুম্বই: ট্রেন দুর্ঘটনা লেগেই রয়েছে৷ ফের লাইনচ্যূত হল মুম্বইয়ের লোকাল ট্রেন ৷ সংবাদসংস্থা সূত্রে খবর, আন্ধেরি থেকে চার্চগেটগামী লোকাল ট্রেনটির তিনটে বগি পারলা থেকে আন্ধেরির মাঝে লাইনচ্যুত হয়ে পড়ে । গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দুবার লাইনচ্যুত হল মুম্বইয়ের লোকাল ট্রেন। হতাহতের খবর নেই।
দু’দিনের মধ্যে দু’বার লোকাল ট্রেন বেলাইন হওয়ার পর স্বভাবতই চাপে রেল দফতর ৷ ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনার জেরে খানিকক্ষণের জন্য মুম্বইয়ের পশ্চিম শহরতলীর যোগাযোগ ব্যবস্থা রুদ্ধ হয়ে পড়ে। হাজার হাজার মানুষ রেল লাইনে নেমে গন্তব্যের দিকে হাঁটা লাগাতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে সেই ছবি। রেল সূত্রে খবর, ভিআর-সিসিজি ফাস্ট লোকাল বেলা ১১টা নাগাদ লাইনচ্যুত হয়ে পড়ে। কেউ হতাহত হননি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 15, 2015 1:48 PM IST











