advertisement

মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’

Last Updated:

মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’

#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করতে পারলেই মিলবে ৫০ কোটি টাকা পুরষ্কার ৷ আগামী ২৫ মে মুম্বইয়ে আসন্ন এক জনসভাতেই খতম করতে হবে নমোকে ৷ মধ্যপ্রদেশের সাতনা জেলার বাসিন্দা এক যুবকের কাছে এল এমনই এক ভয়াবহ প্রস্তাব ৷ শুধু তাই নয় অপরিচিত নম্বর থেকে আসা ওই ফোনে জানানো হয় মোদিকে হত্যাই নয়, তাদের দলে যোগ দিলে আরও টাকা দেওয়ারও প্রলোভন দেখানো হয় ৷
প্রথমে এই ফোন কলটিকে মজা হিসেবে নিলেও পরে বাড়ির লোকের পরামর্শে পুলিশে রিপোর্ট করেন কুশল সোনি নামে ওই যুবক ৷ সুপারি কলটি আসে +৭৯৬৫১২১৯ নম্বর থেকে ৷ তদন্তে নেমে মধ্যপ্রদেশে পুলিশ জানতে পারেন নম্বরটি পাকিস্তানের কাজাখস্থান প্রদেশের ৷ এর পরই বিষয়টির গুরুত্ব বুঝে জানানো হয় কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাকে ৷
মোদিকে খুন করার পরিকল্পনার কথা সামনে আসায় বিষয়টি হাল্কা ভাবে নিতে চায় না পুলিশ ৷ উল্লেখ্য, কিছুদিন আগেই সাতনা জেলা থেকে দুই পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করে ভোপাল ATS ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে হত্যা করতে পারলেই ৫০ কোটি, পাক ফোনে ‘প্রস্তাব’
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement