advertisement

Modi Putin Meet: ‘ডিয়ার ফ্রেন্ড’ মোদিকে ধন‍্যবাদ পুতিনের! গ্যাস, তেল থেকে কয়লা..ভারতে পাঠাতে রাজি রুশ রাষ্ট্রপতি

Last Updated:

অন্যদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন ‘ডিয়ার ফ্রেন্ড’ মোদিকে ধন‍্যবাদ দিয়ে তাঁর বক্তব্য শুরু করেন৷ জানান, এই বৈঠকের পরে ভবিষ্যতে ⁠নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হবে৷

News18
News18
নয়াদিল্লি: বর্তমানে ২৭ ঘণ্টার সফরে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গত বৃহস্পতিবার বিকেলে ভারতের মাটিতে পা রাখেন পুতিন৷ ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে পুতিনের এই ভারত সফরের দিকে বিশেষ নজর রাখছে ওয়াশিংটনও৷ আজ, শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গে দেখা করেন পুতিন৷ তারপরে হয় মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠক৷ বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতাই যৌথ সাংবাদিক বৈঠক করেন৷ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ডিয়ার ফ্রেন্ড’ হিসাবে সম্বোধন করেন পুতিন৷
এদিনের সাংবাদিক বৈঠকে মোদি বলেন, ‘‘২৫ বছর আগে পুতিন আমাদের সঙ্গে স্ট্র‍্যাটেজিক পার্টনারশিপের সূত্রপাত হয়েছিল। ⁠ভারতের প্রতি পুতিনের দায়বদ্ধতা এবং বন্ধুত্বের জন‍্য আমি আমার বন্ধু পুতিনকে ধন‍্যবাদ জানাই৷’’
মোদির কথায়, ‘‘⁠ভারত-রুশ বন্ধুত্ব সময়ের সব পরীক্ষায় পাশ করেছে৷ ⁠আজ আমরা এই বন্ধুত্বকে আরও পোক্ত করতে আলোচনা করেছি৷’’ এরপরেই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ জানান, ⁠২০৩০ সাল পর্যন্ত ভারত এবং রাশিয়া একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মতি হয়েছে৷
advertisement
advertisement
মোদি জানান, ‘‘⁠এরপরে আমাদের দু’জনের ভারত-রাশিয়া বিজনেস ফোরামে দেখা হবে৷ ⁠এক্সপোর্ট এবং কোঅপারেশনের রাস্তা খুলবে দু’দেশের৷ ⁠কৃষি এবং ফার্টিলাইজারের ক্ষেত্রেও আমাদের দু’দেশের সম্পর্ক কৃষকদের জন‍্য অনেক লাভদায়ক হবে। ভারত এবং রাশিয়া একসঙ্গে তৈরি করবে ইউরিয়া৷’’ শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রেও রাশিয়া ভারতকে নতুন সুযোগ দেবে বলে জানান তিনি৷
advertisement
অন্যদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন ‘ডিয়ার ফ্রেন্ড’ মোদিকে ধন‍্যবাদ দিয়ে তাঁর বক্তব্য শুরু করেন৷ জানান, এই বৈঠকের পরে ভবিষ্যতে ⁠নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হবে৷
advertisement
পুতিন বলেন, ‘‘আমরা স্পেশাল কারেন্সি তৈরির দিকে এগোচ্ছি৷ ⁠এনার্জি তৈরির ক্ষেত্রে সফল পার্টনারশিপ রয়েছে আমাদের। ⁠ভারতে বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, কুডানকুলাম তৈরিতে আমরা সহযোগিতা করছি৷ ⁠নতুন আন্তর্জাতিক ট্রেড করিডোর তৈরির পরিকল্পনা করছি আমরা। রাশিয়া বা বেলারুস থেকে ভারত মহাসাগরে৷ ⁠রাশিয়ার টিভি চ‍্যানেল আরটি আজ থেকে ভারতে নিজেদের ব্রডকাস্ট শুরু করছে৷ ⁠আগামিবছর ভারত ব্রিকসে চেয়ার গ্রহণ করবে। আমাদের তরফে সব রকমের সহযোগিতা করা হবে ভারতকে৷’’
advertisement
এদিন মোদি-পুতিন দ্বৈপাক্ষিক বৈঠকে উঠে আসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অবস্থান স্পষ্ট করে জানান, ভারত শান্তির পক্ষে৷ আর এই শান্তির পর্যায় পর্যন্ত পৌঁছতে যদি প্রয়োজন হয় ভারত রাশিয়ার পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Modi Putin Meet: ‘ডিয়ার ফ্রেন্ড’ মোদিকে ধন‍্যবাদ পুতিনের! গ্যাস, তেল থেকে কয়লা..ভারতে পাঠাতে রাজি রুশ রাষ্ট্রপতি
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement