advertisement

IPL Tickets : আইপিএল ২০২৬-এ টিকিটের দাম কত হবে? সব থেকে সস্তা টিকিট কত হতে পারে? জেনে নিন টুর্নামেন্ট শুরুর আগে

Last Updated:

IPL Tickets : আইপিএলের টিকিটের দাম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। জেনে নেওয়া যাক আইপিএল ২০২৬-এ টিকিটের দাম কত হতে পারে!

News18
News18
কলকাতা : এই মাসের শেষের দিকে আবার শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর নতুন সংস্করণ। ২০০৮ সালে যখন প্রথমবার এই টুর্নামেন্ট শুরু হয়, তখন এর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। সেই সময় আইপিএল ম্যাচের টিকিটের দামও ছিল অনেক কম।
সময়ের সঙ্গে সঙ্গে যেমন মুদ্রাস্ফীতি বেড়েছে, তেমনই আইপিএলের টিকিটের দামও অনেক বেড়ে গেছে। এবার, ২০২৬ সালে আইপিএল ম্যাচের টিকিটের দাম শুরুর তুলনায় কয়েকগুণ বেশি। তাই আজও যখন কেউ টিকিট কাউন্টারে যায়, তখন মনে প্রশ্ন জাগে, আইপিএল টিকিটের দাম এখন ঠিক কতটা বেড়েছে!
আইপিএলে টিকিটের দাম সাধারণত কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে— স্টেডিয়াম ও শহর, ,ম্যাচের ধরন (সেমিফাইনাল, ফাইনাল বা প্লে-অফ), আসনের ক্যাটাগরি, কোন দল খেলছে-যেমন চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো তারকা সমৃদ্ধ দলের ম্যাচে টিকিট সাধারণত বেশি দামে বিক্রি হয়।
advertisement
advertisement
এছাড়া ২০২৫ সালে আইপিএল ম্যাচের টিকিটের ওপর জিএসটি বাড়ানো হয়েছে, যার ফলে ২০২৬ সালের সংস্করণে টিকিটের দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরসুমে এন্ট্রি-লেভেল টিকিটের দাম প্রায় ৪০০ টাকা থেকে ২,১০০ টাকা পর্যন্ত হতে পারে। টিকিটের দাম মূলত স্টেডিয়াম ও শহরের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়।
advertisement
উদাহরণস্বরূপ— নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদে টিকিটের শুরুর দাম প্রায় ৪০০–৫০০ টাকা। ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বইয়ে শুরুর দাম প্রায় ৯০০–১,০০০ টাকা। বেঙ্গালুরুতে শুরুর দাম প্রায় ২,১০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। দিল্লি, লখনউ ও জয়পুরের মতো শহরে সাধারণত ৭০০–৮০০ টাকার মধ্যে টিকিটের প্রাথমিক দাম থাকে।
advertisement
আরও পড়ুন- হোটেল বদল, চন্দ্রগ্রহণের কালো ছায়ায় অনুশীলন বন্ধ, টি টোয়েন্টি জয়ের জন্য কোন কোন টোটকা সূর্যকুমারের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরসুমে টিকিটের দাম বিভিন্ন ক্যাটাগরিতে বেশ বাড়তে পারে।
২০২৬ সালের সম্ভাব্য টিকিটের দাম:
  • advertisement
    মিড রেঞ্জ টিকিট: প্রায় ১,০০০ থেকে ৫,০০০ টাকা
  • প্রিমিয়াম টিকিট: প্রায় ১৫,০০০ টাকা থেকে শুরু হয়ে ৩৫,০০০–৫০,০০০ টাকা পর্যন্ত যেতে পারে
    অন্যদিকে, যখন আইপিএল প্রথম শুরু হয়েছিল ২০০৮ সালে, তখন টিকিটের দাম অনেক কম ছিল।
    ২০০৮ সালের টিকিটের দাম:
      advertisement
    • এন্ট্রি লেভেল: ১০০–২৫০ টাকা
    • ড রেঞ্জ: ৫০০–২,০০০ টাকা
    • প্রিমিয়াম / ভিআইপি: ৫,০০০–১২,০০০ টাকা
      এই তুলনা থেকে বোঝা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে আইপিএল ম্যাচের টিকিটের দাম ৪ গুণেরও বেশি বেড়ে গেছে। ২০২৫ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচের টিকিটে GST বাড়ানো হয়েছিল।
      Click here to add News18 as your preferred news source on Google.
      লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
      view comments
      বাংলা খবর/ খবর/খেলা/
      IPL Tickets : আইপিএল ২০২৬-এ টিকিটের দাম কত হবে? সব থেকে সস্তা টিকিট কত হতে পারে? জেনে নিন টুর্নামেন্ট শুরুর আগে
      Next Article
      advertisement
      BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
      কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
      • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

      • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

      • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

      VIEW MORE
      advertisement
      ফরচুন কুকি
      ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
      fortune cookie
      advertisement