advertisement

অফিসে কাজের সময়-PF থেকে বেতন, বড়সড় বদল আনতে চলেছে মোদি সরকার

Last Updated:

পিএফ ও গ্র্যাচুইটি বাড়ার ফলে কোম্পানিগুলিরও কস্ট টু কোম্পানি বাড়বে। কারণ, তাদেরকেও কর্মীদের জন্য সমপরিমাণ টাকা পিএফ ও গ্র্যাচুইটিতে জমা করতে হবে।

#নয়াদিল্লি: অফিসে কাজের সময়, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তিনটি বিলে বিপুল পরিবর্তন আনতে চলেছে মোদি সরকার। আগামী ১ এপ্রিল থেকে কর্মীদের হাতে পাওয়া বেতনের পরিমাণও কমে যেতে পারে। তবে সেক্ষেত্রে বাড়বে গ্র্যাচুইটি ও পিএফ জমার পরিমাণ। নতুন নিয়মে এই ভাতার পরিমাণ বেসিক পে-এর সবচেয়ে বেশি ৫০ শতাংশ হবে। এবং এটি শুরু হতে পারে এ বছরের এপ্রিল মাস থেকেই। ৭৩ বছরের স্বাধীন ভারতে এমন নিয়ম প্রথমবার লাগু হচ্ছে বলেই মনে করা হচ্ছে। মোদি সরকারের দাবি, এতে কোম্পানি ও কর্মী দুই পক্ষেরই লাভ হবে।
হাতে পাওয়া বেতনের পরিমাণ কমবে, বাড়বে PF
নতুন খসরা নিয়মে প্রস্তাব দেওয়া হয়েছে, মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হবে বেসিক বেতন। পিএফ-এ টাকার পরিমাণ বাড়ানো হবে। পিএফ এই বেসিক পে-র উপরেই নির্ভর করে। তবে এর ফলে টেক হোম বা হাতে পাওয়া টাকার পরিমাণ অনেকটাই কমে যাবে। গ্র্যাচুইটি ও পিএফ বৃদ্ধির ফলে কর্মীদের অবসরের পরের জীবন অনেক বেশই সুরক্ষিত হবে। স্যালারি স্ট্রাকচারকে এমন ভাবেই বদলানো হবে, যাতে কর্মীদের ক্ষতির পরিমাণ সবচেয়ে কম মনে হয়। পিএফ ও গ্র্যাচুইটি বাড়ার ফলে কোম্পানিগুলিরও কস্ট টু কোম্পানি বাড়বে। কারণ, তাদেরকেও কর্মীদের জন্য সমপরিমাণ টাকা পিএফ ও গ্র্যাচুইটিতে জমা করতে হবে।
advertisement
১২ ঘণ্টা কাজ ও ওভারটাইম
নতুন খসরা বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, অফিসে কাজের সবচেয়ে বেশি সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করতে। এর পর ১৫ থেকে ৩০ মিনিট বেশি কাজ করলেই তাকে ওভারটাইম হিসেবে ধরা হবে। ১৫ মিনিটের বেশি কাজ মানেই তা আধ ঘণ্টার হিসেবে পড়বে। এখনকার নিয়মে ৩০ মিনিট বাড়তি কাজ করলেও তাকে ওভারটাইম ধরা হয় না। এছাড়াও খসরা বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, টানা কোনও কর্মীকে ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। প্রতি পাঁচ ঘণ্টা পর আধ ঘণ্টা করে বিশ্রামের সুযোগ দিতে হবে কর্মীদের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অফিসে কাজের সময়-PF থেকে বেতন, বড়সড় বদল আনতে চলেছে মোদি সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement