advertisement

বদলি নিয়ে ক্ষোভ, নিখোঁজ হওয়া ভারতীয় সেনা যোগ দিলেন হিজবুলে

Last Updated:

গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ মঙ্গলবার খবর এল নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মীর ইদ্রিস সুলতান ৷

#নয়াদিল্লি: গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷ মঙ্গলবার খবর এল নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মীর ইদ্রিস সুলতান ৷
নিখোঁজ হওয়ার দু’দিন পর গত সোমবার রাজ্য পুলিসের কাছে ছেলের নিখোঁজ হওয়ার সম্পর্কে অভি‌যোগ করেছিলেন মীরের বাবা মহম্মদ সুলতান মীর। এরপর আজই হাতে একে৪৭ নিয়ে মীরের একটি ছবি প্রকাশ্যে আসে ৷ এই ছবি দেখিয়েই হিজবুল দাবি করেছে, তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইদ্রিস ৷
advertisement
advertisement
১২ জম্মু অ্যান্ড কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে সেপাই ছিলেন মির। প্রথমে বিহারের কাঠিয়ারে থাকলেও পরে ঝাড়খণ্ডে বদলি হয়ে যাওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি ৷ কাশ্মীরের সোপিয়ান জেলার সাফনগরীর বাসিন্দা মীর ১২ তারিখ নিজের গ্রামে ফিরেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, ওই এলাকা থেকে আরও দুই যুবককে নিয়ে ১৪ তারিখ নিখোঁজ হয়ে যান ইদ্রিস ৷ পরে জানা যায়, হিজবুলে যোগ দিয়েছেন ওই তিনজন ৷ মীরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বদলি নিয়ে ক্ষোভ, নিখোঁজ হওয়া ভারতীয় সেনা যোগ দিলেন হিজবুলে
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement