advertisement

ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে সুইডেন সফরে মোদি

Last Updated:

ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে মঙ্গলবার সুইডেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে মঙ্গলবার সুইডেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাঁচ দিনের এই সফরে মোদি প্রথমে স্টকহোম ও পরে বৃটেনে অংশ নেবেন কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্টের বৈঠকেও ৷ ভারতের সঙ্গে নরডিক দেশগুলির সুস্থ সম্পর্ক এবং পারস্পরিক আদানপ্রদানই প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য ৷ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগের পরিবেশ তৈরি করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷ সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভনের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন নরেন্দ্র মোদি ৷
advertisement
সোমবার রাতে সুইডেন সফর শুরু করার আগে মোদি জানান, ‘ভারত ও সুইডেনের মধ্যে প্রথম থেকেই এক সুস্থ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ৷ বরাবরই স্বচ্ছতা বজায় ছিল আমাদের সম্পর্কের মধ্যে ৷ বিশ্ববাজারে ভারতকে সঠিক দিশা দিতে বরাবরই সাহায্য করেছেন সুইডেন ৷ এই সম্পর্ককে আরও মজবুত করতেই এই সফর ৷ ’
advertisement
সুইডেনের বৈঠক সেরে বুধবার রওনা দেবেন ব্রিটেন সফরে ৷ সেখানে অংশ নেবেন কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্টের বৈঠকে ৷ মোদি জানান, ‘ভারত ও ব্রিটেনের সম্পর্ককে আরও জোরালো করতেই আমার এই সফর ৷ তবে এই বৈঠকে আলোচনা করা হবে বৃটেনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সাইবার সিকিউরিটির আরও কীভাবে জোরদার করা যায় ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে সুইডেন সফরে মোদি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement