advertisement

শিশুধর্ষকের মৃত্যুদণ্ডে প্রাণভিক্ষার আর্জির সুযোগ থাকাই উচিত নয়: রাষ্ট্রপতি

Last Updated:

সংসদের কাছে রাজ্যপালের আর্জি, শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড দণ্ডিতদের প্রাণভিক্ষার সুযোগটাই তুলে দেওয়া উচিত৷

#নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুতে যখন আলোচনা তুঙ্গে গোটা দেশে, তখন শিশু ধর্ষণ রুখতে জোরাল সওয়াল করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সংসদের কাছে রাজ্যপালের আর্জি, শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড দণ্ডিতদের প্রাণভিক্ষার সুযোগটাই তুলে দেওয়া উচিত৷ রাষ্ট্রপতির প্রস্তাব, সংবিধানে সংশোধন হওয়া দরকার৷
advertisement
advertisement
উদয়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, 'আমার প্রস্তাব হল, ক্ষমা ভিক্ষার আবেদনের ক্ষেত্রে সংবিধানের ধারায় কিছু সংশোধন করা উচিত৷ আমার মতে, শিশু ধর্ষণে দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ডে ক্ষমাপ্রার্থনার সুযোগই দেওয়া উচিত নয়৷ ধর্ষকদের ক্ষমা ভিক্ষার সুযোগই থাকা উচিত নয়৷ এই ধরনের ঘটনা গোটা দেশকে স্তম্ভিত করে দেয়৷ আমি আমার মত শেয়ার করলাম, কিন্তু সংবিধান সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে৷'
advertisement
গত অগাস্টে POCSO আইনে সংশোধনী আনা হয়৷ তাতে শিশু ধর্ষণে সাজা মৃত্যুদণ্ড৷ বিশেষজ্ঞদের মতে, মৃত্যুদণ্ড কোনও ভাবেই অপরাধ কমাতে পারে না৷ শুধু পুলিশের কাছে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা খানিক কমাতে পারে৷ কারণ, ৯৪ শতাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, শিশু ধর্ষণের ঘটনায় নির্যাতিত শিশুটির কাছে অপরাধী বা অভিযুক্ত পরিচিত৷
advertisement
একটি সরকারি ডেটা বলছে, দেশের বেশির ভাগ রাষ্ট্রপতিই ক্ষমা ভিক্ষার আর্জি খারিজ করেছেন৷ ১৯৯১ সাল থেকে ২০১০ সালের মধ্যে ৭৭টি প্রাণভিক্ষার আর্জির মধ্যে ৬৯টি ক্ষেত্রেই রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন৷
ইতিমধ্যে নির্ভয়ার গণধর্ষণ ও খুনে দোষীদেরও প্রাণভিক্ষার আর্জি খারিজের আবেদন রাষ্ট্রপতির কাছে জানাল কেন্দ্র৷
শুক্রবার ভোর সাড়ে ৩টেয় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৪ অভিযুক্তের৷ সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৷ সেই সময়ই পালাতে চেষ্টা করে৷ সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, 'ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিশুধর্ষকের মৃত্যুদণ্ডে প্রাণভিক্ষার আর্জির সুযোগ থাকাই উচিত নয়: রাষ্ট্রপতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement