advertisement

ইদে যুবতীকে কোলাকুলি করতে শপিং মলে যুবকদের লাইন, ভাইরাল ভিডিও

Last Updated:

মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা ৷ সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড় ৷ তবে, সিনেমা দেখার ভিড় নয় ৷ এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন সকলে ৷

#লখনউ: মোরদাবাদের জনপ্রিয় শপিং মল ওয়েভ সিনেমা ৷ সেই সিনেমাহলের বাইরে উপচে পড়েছে ভিড় ৷ তবে, সিনেমা দেখার ভিড় নয় ৷ এক সুন্দরী যুবতীকে জড়িয়ে ধরার জন্যই রীতিমত হুমড়ি খেয়ে পড়েছেন সকলে ৷ আর সেই ভিডিওটাই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
ঘটনা হল, গত শনিবার ইদ উপলক্ষ্যে পরিবার পরিজন নিয়ে সকলে ভিড় জমিয়েছিলেন শপিং মলের সামনে ৷ সেই ভিড়ের মাঝেই আচমকা এক যুবতীকে দেখে চমকে যান সকলে ৷ কারণ ছেলেদেরকে ‘হাগ’ করে ইদের শুভেচ্ছা জানাচ্ছিলেন তিনি ৷ তবে, কে সেই যুবতী ? কেন এমন কাণ্ড ঘটাচ্ছেন তিনি ? এই সমস্ত প্রশ্নের উত্তর কারোওর কাছেই ছিল না ৷ যুবতীর এহেন আজব কাণ্ড দেখতেই এদিন উৎসুখ জনতার ভিড় উপচে পড়ে শপিং মলের সামনে ৷ কেউ ভিডিও করতে ব্যস্ত আবার কেউ যুবতীকে জড়িয়ে ধরতে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলেন তার কাছে ৷ তবে, তরুণী একাই নন ৷ তাঁর সঙ্গে ছিলেন তাদের বান্ধবীরাও ৷
advertisement
advertisement
এই ঘটনা প্রসঙ্গে ওয়েভ সিনেমার ম্যানেজার বলেন, শনিবার বিকেলেই আচমকাই ভিড় জমতে শুরু করে শপিং মলের সামনে ৷ তখনই ওই তরুণীর হাগ করার কথা জানতে পারেন তিনি ৷ তবে, ওই তরুণী কে ? সেই বিষয়টি সম্পর্কে এখনও কোনও তথ্য পাননি তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইদে যুবতীকে কোলাকুলি করতে শপিং মলে যুবকদের লাইন, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement