advertisement

‘দিদির হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারি’,বললেন জেসিকা লালের বোন

Last Updated:

নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারেন দিদির হত্যাকারীকে ৷ এমনকী অভিযুক্ত জেল থেকে মুক্তি পেয়ে গেলেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিলেন মডেল জেসিকা লালের বোন সবরিনা লাল ৷

#নয়াদিল্লি: নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারেন দিদির হত্যাকারীকে ৷ এমনকী অভিযুক্ত জেল থেকে মুক্তি পেয়ে গেলেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিলেন মডেল জেসিকা লালের বোন সবরিনা লাল ৷
১৯৯৯ সালের সেই ঘটনা ৷ একটি প্রাইভেট পার্টিতে খুন হয়ে গিয়েছিলেন জনপ্রিয় মডেল জেসিকা লাল ৷ রাত বেশি হয়ে যাওয়ায় পানীয় সার্ভ করতে অস্বীকার করেছিলেন তিনি ৷ সেই ‘দোষে’মাদকাশক্ত মনু শর্মার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জের সামনে প্রাণ হারাতে হয়েছিল জেসিকাকে ৷ এই ঘটনার পরেই গর্জে উঠেছিল গোটা দেশ ৷ জেসিকার সমর্থনে পথে নেমেছিলেন মানুষ ৷
advertisement
advertisement
সম্প্রতি তিহার জেলের ওয়েলফেয়ার অফিসারকে চিঠি লিখছেন সরবিনা ৷ সেই চিঠিতেই মনুকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন তিনি ৷ তিনি লিখেছেন, ‘‘জেলের মধ্যে মনু অত্যন্ত ভাল হয়ে ছিল ৷ ভাল কাজ করেছে, মানুষের সেবা করেছে ৷ সে ১৫ বছর জেলে ছিল ৷ এখন তার মুক্তিতে আমার কোনও আপত্তি নেই ৷’’ শুধু তাই নয়, সরবিনা জানিয়েছেন, মনুর প্রতি আরও কোনও রাগ বা দুঃখও নেই তাঁর ৷
advertisement
জেলে ভাল কাজ করার জন্য মাত্র ৬ মাস আগেই মুক্ত কারাগারে এসেছেন ৪১ বছরের মনু ৷ প্রতিদিন সকালে তিনি কাজে বেরিয়ে যান, আবার সন্দ্যার সময় ফিরে আসেন ৷ জেসিকা লাল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাঁর ৷
advertisement
২০০৬ সালে দিল্লি হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে ৷ সুপ্রিম কোর্টেও একই সাজা বজায় ছিল তাঁর ৷ মাঝে ঠাকুরমার মৃত্যু এবং ভাইয়ের বিয়ের জন্য দু’বার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘দিদির হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারি’,বললেন জেসিকা লালের বোন
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement