advertisement

বেলা বাড়তেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, গরমে ঝলসাবে দক্ষিণ

Last Updated:

বেলা বাড়তেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, গরমে ঝলসাবে দক্ষিণ

 #কলকাতা: দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ ৷ রবিবারের বিকেলের সামান্য ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও সোমবার বেলা বাড়তেই ফের অস্বস্তিকর গরমে নাকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গ ৷ আবহাওয়া দফতরের জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়বে পারদ ৷ দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটাও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় ফের বাড়বে তাপমাত্রা ৷ পশ্চিমের শুকনো হাওয়ায় জেলায় তাপমাত্রা ৪০ ছাড়াবে ৷
অন্যদিকে, আর্দ্রতা থাকায় গরমে বাড়বে অস্বস্তি ৷ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ৷ দক্ষিণ গরমে হাঁসফাঁস করলেও উত্তরের ৫ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজও সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলা বাড়তেই তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি, গরমে ঝলসাবে দক্ষিণ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement