BJP West Bengal: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিক্রিয়া দিল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
BJP West Bengal: বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, "বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই গোটা প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দিনের কর্মী যারা ফর্ম সেভেন জমা দিয়েছেন তাদেরও যে অভিযোগ ছিল সেটা গ্রহণ করতে হবে"।
এসআইআর শুনানি নিয়ে প্রতিক্রিয়া দিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, “বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন কিনা সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই গোটা প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দিনের কর্মী যারা ফর্ম সেভেন জমা দিয়েছেন তাদেরও যে অভিযোগ ছিল সেটা গ্রহণ করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের, ভয়মুক্ত পরিবেশে নিয়োগ হওয়া আধিকারিকরা কাজ করতে পারবেন এটা আশা রাখি।
পাশাপাশি তিনি আও বলেন, “কিছু বেপরোয়া রাজ্য সরকারি আধিকারিক দেখা গেছে। ক্ষমতা চির স্থায়ী নয়। অনিল বাবু বলতেন বামফ্রন্টের বদল উন্নততর বামফ্রন্ট। রাজ্যের সিএস বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন যে সরকার পরিবর্তন হচ্ছে না। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর উপর আঙুল তোলার পাশাপাশি মনে রাখতে হবে এরাজ্যের আমলাদের দায়িত্ব আছে। যে আচরণ তাদের থেকে বাংলার মানুষ দেখেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত”।
advertisement
advertisement
কয়েক দিন আগেই রাজ্য থেকে আইএসআই-এর চর সন্দেহে মুর্শিদাবাদে গ্রেফতার হয়েছে সন্দেহভাজন। এই প্রসঙ্গে তিনি বলেন, “জঙ্গি এরাজ্যের মাটি থেকে ধরা পড়ছে । অপরাধীদের আঁতুরঘর এরাজ্যের মাটি হতে পারে না, দেশের নিরাপত্তার বিষয়ে নাশকতার ছক তৈরি করার জমি হিসেবে রাজ্যকে ব্যবহার করার বিরুদ্ধে কোনও রাজনৈতিক মতভেদ থাকতে পারে না। ভারতীয় মুসলমানদের কাছে দাবি কোনও প্ররোচনায় পা দেবেন না। যারা বিজেপির বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে তাদের কথা শুনবেন না, আপনারা ভোট না দিলেও এরাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে। একটাই অনুরোধ তৃণমূলের নেতা যারা সংখ্যালঘুদের উস্কানি দিয়ে থাকেন তাদের কথা ভেবে আপনাদের বর্তমান অবস্থা চিন্তা করুন”।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2026 5:49 PM IST









