advertisement

মণীশ সিসোদিয়া-সহ আটক ৫১ জন AAP বিধায়ক

Last Updated:

মোদির বাসভবনে পৌঁছনোর আগেই তুঘলক রোডে আটক করা হয় সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে ৷ সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: সবজি বিক্রেতাদের ভয় দেখিয়েছেন মণীশ সিসোদিয়া ৷ এমনই অভিযোগে দায়ের করেছিল দিল্লির গাজিপুর সবজি মার্কেট অ্যাসোসিয়েশন ৷ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন সাত নম্বর রেসকোর্স রোডে আত্মসম্পর্ণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ সঙ্গে ছিলেন আম আদমি পার্টির ৫১ জন বিধায়ক ৷ তবে মোদির বাসভবনে পৌঁছনোর আগেই  তুঘলক রোডে আটক করা হয় সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে ৷
সিসোদিয়া-সহ ৫১ জন বিধায়ককে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷
ট্যুইটারে সিসোদিয়া মোদির বাসভবনে গিয়ে আত্মসম্পর্ণে করার কথা জানানোর পর থেকেই সাত নম্বর রেসকোর্স রোডে ১৪৪ ধারা জারি করা হয়েছিল ৷ বন্ধ করো দেওয়া হয়েছিল রেসকোর্স মেট্রো স্টেশনও ৷
advertisement
advertisement
শনিবার দিল্লির গাজিপুর সবজি মার্কেট পরিদর্শনে যান দিল্লির উপ মুখ্যমন্ত্রী ৷ সেখানে গিয়ে সবজি বিক্রেতাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে ৷ এরপর গাজিপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷
advertisement
এই বিষয়ে সিসোদিয়া জানান যে তিনি ওই বাজারের কয়েকজন সবজি বিক্রতা অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ তাদেরকেই সতর্ক করে দেওয়া হয় যে যদি তারা এই সমস্ত অবৈধ কাজকর্ম বন্ধ না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ৷
এর আগে প্রধানমন্ত্রীর ভবনে ‘আত্মসমর্পণে’র উদ্দেশে রওনা দেওয়ার সময় তিনি জানান, ‘প্রধানমন্ত্রীকে বলব আমাদের সঙ্গে শত্রুতা যখন, আমাদের গ্রেফতার করুন ৷ দিল্লির কাজ ব্যাহত করবেন না’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মণীশ সিসোদিয়া-সহ আটক ৫১ জন AAP বিধায়ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement