advertisement

Snake Attacks Man in Viral Video: তিন গোখরোর সামনে কেরামতি যুবকের, পরিণতি হল মারাত্মক! দেখুন ভিডিও

Last Updated:

কুড়ি বছর বয়সি মাজ সইদ নামে সেই যুবক সাপ ধরতে পারেন৷ সাপদেরে বিষয়ে উৎসাহও রয়েছে তাঁর (Snake Attacks Man in Viral Video)৷

মাজ সইদের করা ভিডিও-র স্ক্রিনশট৷
মাজ সইদের করা ভিডিও-র স্ক্রিনশট৷
#বেঙ্গালুরু: ফনা তুলে রয়েছে তিন তিনটি গোখরো (Cobra)৷ আর তাদের সামনে হাত- পা নেড়ে কসরৎ দেখাচ্ছেন এক যুবক৷ এর ফলও হল মারাত্মক! আচমকাই একটি সাপ আক্রমণ করল তাঁকে৷ প্যান্টের উপর দিয়েই যুবকের হাঁটুর নীচে কামড়ে ধরে সাপটি (Snakes)৷
ভয়ঙ্কর এই ঘটনার ভিডিওই (Viral Video) এখন ভাইরাল হয়েছে৷ যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, কুড়ি বছর বয়সি মাজ সইদ নামে সেই যুবক সাপ ধরতে পারেন৷ সাপদেরে বিষয়ে উৎসাহও রয়েছে তাঁর৷ কর্ণাটকের সিরসির বাসিন্দা মাজ সইদ এ বারেও তিনটি গোখরোকে নিয়ে কেরামতি দেখাতে গিয়েছিলেন৷ কিন্তু তিনি যেভাবে তিনটি বিষধরের সামনে হাত- পা নেড়ে অঙ্গভঙ্গি করছিলেন, তা আসলে অত্যন্ত বিপজ্জনক বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
advertisement
advertisement
advertisement
সর্প বিশারদরা বলছেন, যেভাবে ওই যুবক সাপগুলির সামনে হাত- পা নাড়াচ্ছিলেন তাতে সাপগুলির ভয় পেয়ে তাঁকে পাল্টা আক্রমণ করার সম্ভাবনা প্রবল ছিল৷ বাস্তবে হয়েওছে তাই৷ একটি গোখরো এমন ভাবে ওই যুবকের পা কামড়ে ধরে যে অনেক হাত দিয়ে টেনেও সেটিকে ছাড়াতে পারছিলেন না ওই যুবক৷ সাপেদের নিয়ে নিজের এই কেরামতির ভিডিও রেকর্ড করছিলেন মাজ সইদ৷ আর সেই ভিডিও-ই এখন ভাইরাল৷
advertisement
গোটা ঘটনার এই ভিডিও ট্যুইট ট্যুইট করেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা৷ তিনিও সতর্ক করে জানান, এই ভাবে সাপেদের সামনে হাত- পা নাড়ানোর ফল এমনই বিপদ ডেকে আনতে পারে৷
স্নেকবাইট হিলিং অ্যান্ড এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রিয়াঙ্কা কদম ফেসবুকে পোস্ট করে জানান, সাপের কামড়ের জেরে ওই যুবককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে৷ ওই যুবকের প্রাণ বাঁচাতে প্রায় ৪৬টি অ্যান্টি ভেনম ভায়াল প্রয়োগ করা হয়৷ প্রাথমিক ভাবে সাপেদের উত্যক্ত করার জন্য মাজ সইদের শাস্তি চেয়েছিলেন প্রিয়াঙ্কা কদম৷ পরে অবশ্য তিনি জানান, সাপেদের কীভাবে সামলাতে হয় তা কোনও বিশেষজ্ঞের ওই যুবককে দেখিয়ে দেওয়া উচিত৷
advertisement
মাজ সইদ নামে ওই যুবকের নিজের ইউটিউব চ্যানেল রয়েছে৷ সেখানেও সাপেদের নিয়ে তাঁর একই ধরনের আরও ভিডিও রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Attacks Man in Viral Video: তিন গোখরোর সামনে কেরামতি যুবকের, পরিণতি হল মারাত্মক! দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement