advertisement

কুড়ুল দিয়ে কু*পি*য়ে খু*ন মাকে! তারপর দেহের পাশে বসে গান ছেলের! ছত্তিশগড়ে হাড়হিম ঘটনা

Last Updated:

মায়ের দেহের পাশে বসে গান গাইছে ছেলে! ছত্তিশগড়ের যশপুর জেলার সকালে এমন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়াল গোটা এলাকায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রায়পুর: মায়ের দেহের পাশে বসে গান গাইছে ছেলে! ছত্তিশগড়ের যশপুর জেলার সকালে এমন ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে, কুড়ুল দিয়ে নিজের মাকে কুপিয়ে খুন করার পর সেই দেহের পাশে বসেই গান এক ঘণ্টা ধরে গান গেয়েছে তাঁর ছেলে। বালি নিয়ে এলোমেলো ভাবে খেলাও করে সে।
জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ বেনদ্রেভদ্রা এলাকার কুনকুরি গ্রামে প্রথম নজরে আসে গ্রামবাসীদের। অভিযুক্ত জিত রাম যাদব তাঁর মা গুলাবাইকে কুড়ুল দিয়ে হত্যা করেন।
আরও পড়ুন: পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট রায়, কোন রাজ্য প্রথম সেই নির্দেশ প্রয়োগ করল জানেন?
এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কুনকুরি থানা থেকে পুলিশ আধিকারিকরা আসার আগেই কয়েকশ গ্রামবাসী অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: যৌতুকের জন্য মার খেতেন ননদের হাতে, স্বামীর অত্যাচারে মৃতা নিকিকে নিয়ে জবানবন্দি বৌদির
এই প্রসঙ্গে, যশপুর পুলিশ সুপারিন্টেনডেন্ট শশীমোহন সিং জানান, ঘটনা ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি। যদিও জানা গিয়েছে, অভিযুক্ত জিত রাম মানসিকভাবে ভারসাম্যহীন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার বীভৎসতায় পুলিশকর্মীরা অভিযুক্ত জিত রামের বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছিলেন। কারণ সেই সময় সারা বাড়িতে কুড়ুল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। চার ঘণ্টা ধরে বোঝানোর পর শান্ত করা হয় জিত রামকে। এরপরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।
advertisement
জিত রামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বহুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জিত রাম। কিন্তু, অভিযুক্ত কেন এমন ভয়াবহ কাণ্ড ঘটাল তা নিয়ে দিশাহারা পরিবারের মানুষেরা।
পুলিশ জানিয়েছে, তাঁদের পক্ষ থেকে তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রতিটি দিক যাচাই করে দেখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুড়ুল দিয়ে কু*পি*য়ে খু*ন মাকে! তারপর দেহের পাশে বসে গান ছেলের! ছত্তিশগড়ে হাড়হিম ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement