advertisement

Instagram reels: রিলস বানানোয় মজে স্ত্রী, বার বার নিষেধ স্বামীর! হতাশায় চরম সিদ্ধান্ত নিলেন যুবক

Last Updated:

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রী ইনস্টাগ্রামে রিলস বানান, তা পছন্দ ছিল না কুমারের৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেঙ্গালুরু: ইনস্টাগ্রামে ক্রমাগত রিল বানাতেন স্ত্রী৷ কিন্তু স্ত্রীর এই আসক্তিতে আপত্তি ছিল স্বামীর৷ বার বার নিষেধ করেও স্ত্রী কথা না শোনায় শেষ পর্যন্ত হতাশায় আত্মহত্যার পথ বেছে নিলেন ৩৪ বছরের এক যুবক৷
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামড়াজনগড়ার হানুরু এলাকায়৷ মৃত ওই যুবকের নাম কুমার৷ সে কুলির কাজ করত৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, স্ত্রী ইনস্টাগ্রামে রিলস বানান, তা পছন্দ ছিল না কুমারের৷ একাধিক বার নিজের আপত্তির কথা স্ত্রীকে জানিয়েওছিলেন কুমার৷ কিন্তু তার পরেও স্বামীর কথায় কান দেননি স্ত্রী৷
advertisement
এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন বচসাও হত বলে জানতে পেরেছে পুলিশ৷ শেষ পর্যন্ত একটি গাছের থেকে কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পুলিশের অনুমান, হতাশা থেকেই আত্মহত্যা করেছেন কুমার৷
তবে ঘটনাস্থল থেকে সুইসাইড নোট মেলেনি৷ দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ওই যুবকের স্ত্রী এবং পরিবার ও পরিচিতদের সঙ্গেও কথা বলছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Instagram reels: রিলস বানানোয় মজে স্ত্রী, বার বার নিষেধ স্বামীর! হতাশায় চরম সিদ্ধান্ত নিলেন যুবক
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement