advertisement

Mamata Vs Delhi Police: বঙ্গভবনে 'তল্লাশি' দিল্লি পুলিশের, ছুটে গেলেন মমতা! বললেন, 'দেশের কেউ না লড়লেও আমি লড়ব'!

Last Updated:

Mamata Vs Delhi Police: বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বঙ্গভবনে মমতা
বঙ্গভবনে মমতা
নয়াদিল্লি: সোমবার বিকেলে নির্বাচন কমিশনে কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই উত্তাপ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল থেকে আচমকা রাজধানীর রাস্তায় নামল দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে, তখন কার্যত ঘিরে ফেলা হয় বঙ্গ ভবন। ব্যারিকেড করে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। কোন তথ্য আছে দিল্লি পুলিশের কাছে, তা এখনও স্পষ্ট নয়।
যদিও সেই খবর পেতেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বঙ্গ ভবনে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। তাঁর অভিযোগ, ”আমরা আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি। নিজেদের কথা স্বজনহারারা সংবাদমাধ্যমে বলতে চান। আমার জন্য দিল্লিতে ব্ল্যাক কার্পেট কেন পেতে রেখেছেন? দেশের কেউ না লড়লেও, আমি লড়ব।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নিশানাও করেন মমতা।
advertisement
এর কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সঙ্গে রয়েছেন অভিষেকও। মমতা সেখানে দাঁড়িয়েই বলেন, ‘আমাকে পেশী দেখিয়ে লাভ নেই।’ বঙ্গ ভবনে কেন দিল্লি পুলিশ ঢুকল, তা নিয়ে গর্জে ওঠেন মমতা।
advertisement
প্রসঙ্গত, এসআইআর আতঙ্কে বাংলায় অনেকের মৃত্যু হয়েছে বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতে নিয়েও কমিশনের সঙ্গে কথা বলবেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১৫ জন প্রতিনিধি। এদিকে, যে পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁদের মধ্যে অনেকের পরিবার আগেই পৌঁছে গিয়েছে দিল্লিতে। বঙ্গ ভবনে রয়েছেন তাঁরা। সেই পরিবারগুলিকেই ভয় দেখাতে দিল্লি পুলিশের অভিযান কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Vs Delhi Police: বঙ্গভবনে 'তল্লাশি' দিল্লি পুলিশের, ছুটে গেলেন মমতা! বললেন, 'দেশের কেউ না লড়লেও আমি লড়ব'!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement