advertisement

Mamata Banerjee in Delhi: এ মাসেই দিল্লি যাচ্ছেন মমতা, মোদির সঙ্গে থাকবেন একই অনুষ্ঠানে, শাহের সঙ্গেও বৈঠক?

Last Updated:

৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকবেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#দিল্লি: ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, আগামী ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
জানা গিয়েছে, ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকবেন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা৷ এর পাশাপাশি অন্যান্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন৷ ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে একই অনুষ্ঠানে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদির আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়৷
advertisement
advertisement
তবে নবান্ন সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তােত এবারের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কলকাতায় বিশ্ববঙ্গ সম্নেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য কয়েক মাস আগে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শেষ পর্যন্ত অবশ্য সেই আমন্ত্রণ রক্ষা করেননি প্রধানমন্ত্রী৷ গত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকটি খুন এবং ধর্ষণের ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি৷ বার বার অমিত শাহের কাছে দরবার করেছেন রাজ্যের বিজেপি নেতারা৷ অমিত শাহ নিজেও সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন৷
advertisement
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও৷ আবার রাজ্যপালের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীও৷ এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহের মুখোমুখি হলে রাজনৈতিক মহলের কৌতূহল আরও বাড়বে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Delhi: এ মাসেই দিল্লি যাচ্ছেন মমতা, মোদির সঙ্গে থাকবেন একই অনুষ্ঠানে, শাহের সঙ্গেও বৈঠক?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement