advertisement

যেখানে যে দল শক্তিশালী তাকে সমর্থন করুক কংগ্রেস, সনিয়ার সঙ্গে মিটিং শেষে বললেন মমতা

Last Updated:
#নয়াদিল্লি: ‘‘একের বিরুদ্ধে একের লড়াই, যেখানে যে দল শক্তিশালী তাকে সমর্থন করুক কংগ্রেস,’’ সনিয়ার সঙ্গে মিটিং শেষে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে আলোচনা শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির সময় শেষ হয়ে এসেছে ৷ সংসদে বিরোধীরা সম্মান পাচ্ছে না ৷  অনাস্থা আনলেও তাঁদের কথা শোনা হচ্ছে না ৷ দেশে একনায়কতন্ত্র চলছে ৷’’
advertisement
টার্গেট ২০১৯-কে মন্ত্র করে দু’দিন আগেই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ৷  সেখানেই বিরোধী নেতাদের সঙ্গে তৃতীয় ফ্রন্ট নিয়ে তাঁর আলোচনার দিকে এই মুহূর্তে তাকিয়ে গোটা দেশে ৷ প্রথম থেকেই ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১:১ লড়াইয়ের কথা বলেছেন তিনি ৷ এ বারও তাঁর ব্যতিক্রম হল না ৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে মমতা জানান, আলোচনায় রাজনৈতিক কথাবার্তা হয়েছে ৷ ১০ জনপথ থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যখনই দিল্লিতে আসি তখনই সনিয়াজির সঙ্গে দেখা করি ৷ এ বারও করেছি ৷  কংগ্রেসকে বলেছি যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দল লড়ুক ৷ তা হলেই বিজেপিকে হটাতে পারব ৷’’
advertisement
উল্লেখ্য আজই ফেডারেল ফ্রন্টের ভিত মজবুত করতে বিজেপি নেতা অরুণ শৌরির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েনও ৷ ইতিমধ্যেই তৃতীয় ফ্রন্টকে সমর্থন করার ডাক দিয়েছেন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহাও ৷
advertisement
বিজেপি নেতাদের ছাড়াও বৈঠক সপা দলের নেতা আজম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, বিজেপিকে রুখতে শক্তিশালি ফেডারেল ফ্রন্ট গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে এই দলটিই লড়বে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যেখানে যে দল শক্তিশালী তাকে সমর্থন করুক কংগ্রেস, সনিয়ার সঙ্গে মিটিং শেষে বললেন মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement