advertisement

Mamata Banerjee: 'এই সরকার টেঁকা মুশকিল আছে ৷ হয়তো এক বছর চলতে পারে'- মহারাষ্ট্র প্রসঙ্গে নিউজ১৮ বাংলায় অকপট মমতা

Last Updated:

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টালবাহানা চলছে। এরমাঝেই তা নিয়ে নিউজ18 বাংলায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহারাষ্ট্র সরকারের টেঁকা মুশকিল বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব ছবি
মহারাষ্ট্র সরকারের টেঁকা মুশকিল বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব ছবি
কলকাতা: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টালবাহানা চলছে। এরমাঝেই তা নিয়ে নিউজ18 বাংলায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব মজুমদার, নিউজ18 নেটওয়ার্কের এডিটর ইস্ট-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি নানা ভাবে বিভাজন তৈরি করে৷ এই নিয়ে অনেক ভুল ভ্রান্তি অনেকের কাছে রয়েছে ৷ আমি কারও নাম বলব না৷”
advertisement
advertisement
এরপরেই কার্যত নিজের মতামত ব্যক্ত করেন মমতা। তিনি বলেন,” মহারাষ্ট্রে তো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ৷ দল ভেঙে যাদের নিয়েছে তাদের সমর্থনে চালাচ্ছে ৷ ব্যক্তিগত মতামত চাইলে বলব, এই সরকার টেঁকা মুশকিল আছে ৷ হয়তো এক বছর চলতে পারে ৷”
advertisement
এরপরেই তিনি টেনে আনেন কিছু বছর আগে মহারাষ্ট্রে একইভাবে ঘটে যাওয়া মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াইয়ের কথা। তিনি বলেন, “মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালীন যে পরিস্থিতি হয়েছিল, আবার হতে পারে ৷ নিজের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে মানুষকে নেতৃত্ব দেবেন কী করে?” এইভাবেই প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'এই সরকার টেঁকা মুশকিল আছে ৷ হয়তো এক বছর চলতে পারে'- মহারাষ্ট্র প্রসঙ্গে নিউজ১৮ বাংলায় অকপট মমতা
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement