Kidney Health: 'কিডনি' সুস্থ রাখতে কম সোডিয়াম,পটাশিয়াম খেতে হবে, 'কিডনি' ভাল রাখতে কোন দুই ডাল খাবেন? মটর-মুসুর নয় কিন্তু
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কিডনির অসুখে ডায়েট খুব গুরুত্বপূর্ণ! এমন খাবার খেতে হবে যাতে কম সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাস আছে! কিডনির অসুখে মটর-বিউলি-মুসুসর ডাল না খেয়ে পাতে রাখুন এই দুই ডাল
সুস্থ থাকতে হার্ট, ব্রেন সুস্থ রাখা যতটা জরুরি, ততটাই জরুরি কিডনি ভাল রাখা। কারণ, কিডনি শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়। পাশাপাশি, শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। কিডনির অসুখের সমস্যা হল, শুরুতে ধরা পড়ে না! যখন ধরা পড়ে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তাই শুরুতেই সচেতন হন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিডনির জন্য ভীষণ উপকারী মুগ ডালের বাঙালির হেঁশেলে বড় কদর। একাধিক পুষ্টিগুণে সমৃদ্ধ এই ডাল। ২০০ গ্রাম মুগ ডালে থাকে ২১২ ক্যালরি, ০.৮ গ্রাম ফ্যাট, ১৪.২ গ্রাম প্রোটিন, ৩৮.৭ গ্রাম কার্বোহাইড্রেট, ১৫.৪ গ্রাম ফাইবার। এছাড়াও থাকে ফোলেট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, কপার, পটাশিয়াম, জিংক ও ভিটামিন ব২, ব৩, ব৫, ব৬ ও সেলেনিয়াম। শরীরে স্বাভাবিক ভাবে সব সময় ‘অ্যামিনো অ্যাসিড’ উৎপন্ন হয় না। মুগ ডাল সেই ঘাটতি পূরণ করে। আর কী কী উপকারিতা আছে মুগ ডালের?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কোলেস্টেরল কমায়-- একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মুগ ডালে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমায়। ২৬টি গবেষণায় দেখা গিয়েছে, রোজ ১৩০ গ্রাম মুগ ডাল খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমে যায়। কাজেই, কোলেস্টেরলের রোগীরা নির্ভয়ে খান মুগ ডাল। বরং রোজের খাবারে মুগ ডাল থাকলে, কোলেস্টেরল কমবে ঝটপট।







