Mamata Banerjee in Supreme Court: মমতার ঐতিহাসিক সওয়াল, বাংলায় SIR নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট! সোমবার আরও বড় চমক দেবেন মুখ্যমন্ত্রী?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Mamata Banerjee in Supreme Court: ফের সোমবার সুপ্রিম শুনানিতে যোগ দিতে পারেন মমতা, বাংলায় বাড়তে পারে SIR-এর সময়সীমাও।
নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি রয়েছে।
সূত্রের খবর, আগামী সোমবার ফের দিল্লিতে এসে শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে আগামী রবিবার দিল্লিতে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কমিশনকে নোটিস জারি করে বলেছে, বানানের ছোটখাটো ভুলে যেন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিস ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে।
advertisement
আরও পড়ুন: ইতিহাস! সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মামলাকারী মমতার! তুখোড় আইনজীবীর মতো সওয়াল, কী কী বললেন? দেখুন…
এদিনের শুনানির পর সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে বাংলায় বাড়তে পারে এসআইআরের সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্য কান্তের। সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ লড়াই। ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল। দেশের ইতিহাসেও প্রথম, সুপ্রিম কোর্টে প্রথম সওয়াল কোনও মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
আরও পড়ুন: পা কেটে মহাত্মা গান্ধির ৪২৬ কেজি ওজনের মূর্তি চুরি, অস্ট্রেলিয়ায় মারাত্মক ঘটনা! নিন্দা বিদেশমন্ত্রকের
শুনানির সময় মুখ্যমন্ত্রী ৫ মিনিট বলার জন্য সময় চান। প্রধান বিচারপতি বলেন, ”৫ মিনিট কেন? আপনি ১৫ মিনিট বলতে পারেন, তাতে অসুবিধা নেই।” মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, ”দরকার হলে সময় বাড়াব, দেখছি। সোমবার আবার শুনানি। তিনি যে কারণে এসেছিলেন বাংলার মানুষের হয়ে, অনেকটা বলেছেন। সোমবার যদি আসেন, বাকিটা পরের দিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 5:22 PM IST











