advertisement

Toto : টোটোর দাদাগিরি চলছেই! ৩০ টাকার ভাড়া, টোটোচালক দাবি করলেন ২০০ টাকা! বচসা বাঁধতেই আইনজীবীর স্ত্রীর সঙ্গে যা হল...

Last Updated:

Toto : জলপাইগুড়ি রোড রেল স্টেশনে ৩০ টাকার ভাড়ায় ২০০ টাকা দাবি করায় আইনজীবীর স্ত্রীকে দফায় দফায় মারধরের অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। ঘটনাস্থলে বার কাউন্সিল সদস্যরা পৌঁছন।

ভাড়া নিয়ে ঝামেলার 
ভাড়া নিয়ে ঝামেলার 
জলপাইগুড়ি, সুরজিৎ দে : ৩০ টাকার ভাড়া, ২০০ টাকা দাবী, আইনজীবীর স্ত্রীকে দফায় দফায় মারধর টোটো চালকের। জলপাইগুড়িতে টোটো চালকদের দৌরাত্ম্য, প্রশাসন চুপ, মারাত্মকভাবে আক্রান্ত আইনজীবীর স্ত্রী, ঘটনাস্থলে রাজ্যে বার কাউন্সিল-সহ বিশিষ্টজনরা।
ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি থেকে অসমগামী রেল পথের রোড ষ্টেশনে। এদিন কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়িতে আসার জন্য রোড রেল স্টেশনে নামেন এক আইনজীবীর স্ত্রী, সাধারণ ভাড়া বাবদ তিনি ৩০ টাকা দিতে চান ৪ কিলোমিটার দূরে অবস্থিত জলপাইগুড়ি জেলা আদালতে আসার জন্য। আর এতেই বেধড়ক মার আইনজীবীর স্ত্রীকে, এমনই অভিযোগ।
advertisement
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্মেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস এবং জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। অভিযুক্ত টোটোচালক দুবার ওই আইনজীবীর স্ত্রীকে মারধর করেছে বলে জানা গিয়েছে।
advertisement
এদিকে, জলপাইগুড়ি রোড রেল স্টেশনে টোটো চালকদের দৌরাত্ম্য নতুন কিছু নয় বলেই জানা গিয়েছে। দাবী মতো ভাড়া না দিলে যাত্রীকে কোনও টোটো পরিষেবা দেয় না বলেও অভিযোগ। টোটোচালকদের হাতে পর পর সাধারণ মানুষ আক্রান্ত হওয়ার পরেও প্রশাসন কার্যত চুপ বলে মন্তব্য করেছেন আমজনতা।
advertisement
আরও পড়ুন- লক্ষাধিক মানুষের দুর্ভোগের অবসান! সহজ হতে চলেছে ভূতনি দ্বীপে যাতায়াত
স্টেশনের আরপিএফ বিপ্লব দত্ত জানান, ঘটনাটা তাদের নজরে আসতেই তখন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় রেল স্টেশন চত্বরের ভেতরে। কোনও টোটো দাঁড়িয়ে থাকতে পারবে না।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Toto : টোটোর দাদাগিরি চলছেই! ৩০ টাকার ভাড়া, টোটোচালক দাবি করলেন ২০০ টাকা! বচসা বাঁধতেই আইনজীবীর স্ত্রীর সঙ্গে যা হল...
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement