advertisement

Mamata Banerjee in Goa: গোয়ায় জোট সরকার গড়বে তৃণমূল, বিজেপি-র সঙ্গে বার্তা দিলেন কংগ্রেসকেও

Last Updated:

গোয়াবাসীর উদ্দেশে তৃণমূলনেত্রী এ দিন আবারও বলেন, ক্ষমতায় এলে গোয়ার বাসিন্দাদের দিয়েই সরকার পরিচালনা করা হবে ()৷

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়৷
গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়৷
#পানাজি: গোয়ায় বিজেপি-কে সরিয়ে ক্ষমতায় আসবে তৃণমূলের জোট সরকার৷ গোয়া সফরে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee in Goa)৷ তাঁর আরও দাবি, গোয়ায় বিরোধী ভোটে ভাঙন ধরাতে আসেনি তৃণমূল৷ বরং বিরোধীদের একত্রিত করাই তৃণমূলের উদ্দেশ্য৷
গোয়ায় তৃণমূল (TMC in Goa) পা রাখার পর থেকেই কংগ্রেস অভিযোগ করছিল, বিজেপি-কে সুবিধে করে দিতেই গোয়ায় লড়াই করছে তৃণমূল৷ এ দিন বিজেপি-র তরফেও বলা হয়, তৃণমূল গোয়ায় পা রাখায় তাদেরই সুবিধে হবে৷ কারণ কংগ্রেস সহ বিরোধী ভোটেই ভাগ বসাবে তৃণমূল৷
advertisement
advertisement
যদিও কংগ্রেস, বিজেপি-র এই যুক্তি উড়িয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'গোয়ায় ক্ষমতায় আসবে তৃণমূল এমজিপি জোট সরকার৷ আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি৷ এবার কেউ আমাদের সঙ্গে আসবে কি না সেটা তাদের বিষয়৷' গোয়ার তৃণমূল কর্মীদের উদ্দেশে মমতা বলেন, 'কী মনে হয় আপনাদের, আমরা জিতব তো? আপনাদের আমি এত পছন্দ করি বলেই কিন্তু বার বার ছুটে ছুটে আসছি৷'
advertisement
কংগ্রেসকে জবাব দিয়ে মমতা পাল্টা প্রশ্ন করেন, বাংলায় যদি কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে গোয়ায় তৃণমূল ভোট লড়তে পারবে না কেন? এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, '১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়৷ আমরা ভাবতাম কেউ না কেউ তো বিজেপি-র বিরুদ্ধে লড়াই করবে৷ কিন্তু দেখলাম কারও সেই ইচ্ছাই নেই৷ সেই কারণেই বিজেপি-কে হারাতে আমাদের উদ্যোগী হতে হল৷'
advertisement
গোয়াবাসীর উদ্দেশে তৃণমূলনেত্রী এ দিন আবারও বলেন, ক্ষমতায় এলে গোয়ার বাসিন্দাদের দিয়েই সরকার পরিচালনা করা হবে৷ গোয়ায় ভোটের এখনও প্রায় দেড় বছর বাকি৷ মমতা অবশ্য এ দিনই জানিয়ে দেন, ভোটে জয়ের পর গোয়ায় এসে রাজ্যের উন্নতির পরিকল্পনা করবেন তিনি৷ তবে তৃণমূলনেত্রী এ দিনও স্পষ্ট বলেছেন, 'আমি বা অভিষেক গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷'
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ দিন দলীয় নেতা, কর্মীদের নিয়ে সভায় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, 'লড়াইটা কংগ্রেস, তৃণমূলের সঙ্গে বিজেপি-র নয়৷ এটা বিজেপি-র বিরুদ্ধে গোয়ার লড়াই৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়ে ভাঙতে পারে৷ আর তৃণমূল প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে৷ এটাই দু' দলের মধ্যে ফারাক৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Goa: গোয়ায় জোট সরকার গড়বে তৃণমূল, বিজেপি-র সঙ্গে বার্তা দিলেন কংগ্রেসকেও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement