Mamata Banerjee: 'মেয়েদের বিয়ের পর পদবি বদল হয়, তাঁদের নামও বাদ দিয়েছে!' কমিশনকে 'মহিলা বিরোধী' বলে আক্রমণ মমতার!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee: মমতার সরাসরি অভিযোগ, ২ কোটি মানুষের নাম মিসম্যাচ মিসম্যাচ করে বাদ দিচ্ছেন। নির্বাচনের কয়েক মাস আগে এসআইআর করার প্রয়োজন কী ছিল?''
নয়াদিল্লি: সকালে সরগরম ছিল দিল্লি। বঙ্গভবনে দিল্লি পুলিশের অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রীতিমতো নিশানা করেন তিনি। আর বিকেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে যায় তৃণমূলের প্রতিনিধি দলের। জ্ঞানেশ কুমার ছাড়াও দুই নির্বাচন কমিশনারও ছিলেন সোমবারের বৈঠকে। সেখানে এসআইআর প্রক্রিয়ায় প্রাণ হারানো বিএলও-দের পরিবারের সদস্যদেরও নিয়ে যান মমতা। আর সেই বৈঠক থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের দিকে নিশানা করে বলেন, ”মেয়েদের বিয়ের পর টাইটেল বদল হয়। তাঁদের নামও বাদ দিয়ে দিয়েছেন, অ্যান্টি উইমেন।”
মমতার সরাসরি অভিযোগ, ২ কোটি মানুষের নাম মিসম্যাচ মিসম্যাচ করে বাদ দিচ্ছেন। নির্বাচনের কয়েক মাস আগে এসআইআর করার প্রয়োজন কী ছিল? ইলেকশন বাউন্ড ৪টে রাজ্যকে ছেড়ে দিতেন। অসমে বিজেপির সরকার রয়েছে। নর্থ ইস্টে তো করেননি। আমার জন্মের শংসাপত্রও আমি আনতে পারব না।”
মমতার সংযোজন, ”আমি ১০০ লোককে নিয়ে এসেছি। তার মধ্যে বিএলওরাও আছেন। ডেড ভোটারদের দেখাচ্ছেন। যাঁরা বেঁচে থাকার পরও মৃত বলে চিহ্নিত করছেন। ভোটার লিস্ট দেখাচ্ছেন। হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রয় এই করে জিতে গিয়েছেন। আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মমতা আরও বলেন, ”জনতা নির্বাচন করে বাছবে না? নির্বাচন কমিশন সরকার বেছে দেবে নির্বাচনের আগে? শুধু নিজের মেয়ে, জামাইকে বাঁচাতে? পর্দেকে পিছে কেয়া হ্যায়। আমরা আপনার চেয়ারকে সম্মান করি। আপনারা কী করলেন? ৫৮ লক্ষ নাম বাদ দিলেন। সওয়াল করার সুযোগও পেলেন না।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 5:56 PM IST









