advertisement

Mallikarjun Kharge: সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদি সরকার! দাবিতে অনড় খাড়গে

Last Updated:

১৯৯১ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও৷

মোদি সরকার টিকবে না, দাবি খাড়গের৷
মোদি সরকার টিকবে না, দাবি খাড়গের৷
নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকার গঠন করাই ভুল হয়েছে৷ যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে৷ এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ তার পরেও খাড়গে দাবি করেছেন, ‘এনডিএ সরকার গঠন করাই ভুল হয়েছে৷ নরেন্দ্র মোদির সঙ্গে জনমত নেই৷ এই সরকার সংখ্যালঘু৷ যে কোনও সময় এই সরকারের পতন ঘটতে পারে৷’
advertisement
advertisement
বেঙ্গালুরুতে খাড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, ‘তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক৷ এই সরকার দেশের জন্য ভাল কাজ করুক, সেটাও আমরা চাই৷ দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷’
লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন৷ ফলে ম্যাজিক ফিগার ২৭২-এর অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে৷ গত দুটি লোকসভা নির্বাচনের ফলের নিরিখে যা বিজেপির কাছে বড় ধাক্কা৷
advertisement
মূলত চার জোট সঙ্গী চন্দ্রবাবু নায়ডুর টিডিপি, নীতীশ কুমারের জেডিইউ, এননাথ শিন্ডে পন্থী শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ৷
১৯৯১ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও৷ দু বছরের মধ্যেই ছোট দলগুলির মধ্যে ভাঙন ধরিয়ে কংগ্রেসের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করেন নরসিমহা রাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mallikarjun Kharge: সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদি সরকার! দাবিতে অনড় খাড়গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement