advertisement

Assembly Election Results 2024 Live: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, ঝাড়খণ্ড জয়ে মুখ রক্ষা ইন্ডিয়ার! রাহুলকে ছাপিয়ে জয় প্রিয়াঙ্কার

Last Updated:

Maharashtra, Jharkhand Election Results 2024 Live Updates : মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে চলছে ভোট গণনা৷ আজই ভোটের ফল ঘোষণা হবে পশ্চিমবঙ্গ সহ ১৫টি রাজ্যের উপনির্বাচনের৷ ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও জানা যাবে আজ৷

News18
News18

 Election Results 2024 Live Updates: আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনার ফল৷ সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণণা৷ মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা এবং ঝাড়খণ্ডে ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের সামনে৷ অন্যদিকে মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পন্থী এনসিপি জোট৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের ফল ঘোষণা হবে৷ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে লড়াই৷ সরকার গড়ার জন্য ঝাড়খণ্ডে চাই ৪১টি আসন৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য দুই রাজ্যেই বিজেপি জোটকে এগিয়ে রেখেছে৷ তবে কয়েকদিন আগে হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি৷ মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে বিজেপি লড়েছিল ১৪৯টি আসনে৷ একনাথ শিন্ডের শিবসেনা লড়ে ৮১ আসনে৷ অজিত পাওয়ারের এনসিপি প্রার্থী দিয়েছিল ৫৯টি আসনে৷ অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেস লড়াই করে ১০১টি আসনে, উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী দিয়েছিল ৯৫টি আসনে, শরদ পাওয়ারের এনসিপি লড়াই করে ৮৬টি আসনে৷ পাশাপাশি সবার নজর থাকবে কেরলের ওয়ানাডের লোকসভা উপনির্বাচনের ফলের দিকেও৷ কারণ ওই কেন্দ্র থেকে এবার প্রথম ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধি৷  পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণাও হবে আজ৷ কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া এবং নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা এবং মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফল কি হয়, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর৷ আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচনে জনমত কোনদিকে যায়, তা নিয়েই কৌতূহলী রাজনৈতিক মহল৷ এ ছাড়াও কর্ণাটক সহ আরও বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচনের ফলাফলও আজ জানা যাবে৷

Nov 23, 20243:18 PM IST

ওয়ানাডে থেকে দাদা রাহুলকে ছাপিয়ে গিয়ে জয় প্রিয়াঙ্কার!

কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে অভিষেকেই বড় জয় পেলেন প্রিয়াঙ্কা গান্ধি৷ ওয়ানাড উপনির্বাচনে ৪ লক্ষের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি৷ এই কেন্দ্র থেকেই কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৩ লক্ষ ৬৫ হাজার ভোটে জয় পেয়েছিলেন রাহুল গান্ধি৷ অভিষেকেই সেই রেকর্ড ভেঙে দিলেন প্রিয়াঙ্কা৷

Nov 23, 20243:13 PM IST

ঝাড়খণ্ডে দাপুটে জয়ে ইন্ডিয়ার, ক্ষমতায় ফিরছেন হেমন্ত সোরেন!

মহারাষ্ট্রে ধরাশায়ী হলেও ঝাড়খণ্ডে দাপুটে জয় পেয়ে ক্ষমতায় ফিরছে জেএমএম-ইন্ডিয়া জোট৷ ৮১টি আসনের মধ্যে ৫৭টিতেই জয় পেয়েছে তারা৷ এনডিএ জয় পেয়েছে ২৩টি আসনে৷

Nov 23, 20243:11 PM IST

মহারাষ্ট্রে একপেশে জয় পেয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ, ধরাশায়ী ইন্ডিয়া!

মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে ২২৫টিতেই এগিয়ে রয়েছে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি৷ মাত্র ৫৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি-র জোট৷

advertisement
Nov 23, 202411:51 AM IST

সিতাইয়ে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূল!

কোচবিহারের সিতাই কেন্দ্রটি ধরে রাখল তৃণমূল কংগ্রেস৷ এই কেন্দ্র থেকে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ ফলে উপনির্বাচনে উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র থেকেই জয় পেল রাজ্যের শাসক দল৷

Nov 23, 202411:52 AM IST

বিজেপি-র থেকে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল!

বিজেপির হাত থেকে আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস৷ উপনির্বাচনে এই কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো৷ ফলে রাজ্য বিধানসভায় আরও শক্তি কমল বিজেপি-র৷

Nov 23, 202411:03 AM IST

নৈহাটিতে জয়ী তৃণমূল কংগ্রেস!

নৈহাটি কেন্দ্রে জিতে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে৷ ৪৯ হাজার ৯১২ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী৷ পার্থ ভৌমিক সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হয়৷ নিজেদের হাতে থাকা আসন ধরে রাখল রাজ্যের শাসক দল৷ কাজ করল না অর্জুন সিং ফ্যাক্টর৷

advertisement
Nov 23, 202410:30 AM IST

অপরিবর্তিতই থাকবে মহারাষ্ট্র- ঝাড়খণ্ডের ক্ষমতা?

মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে ১৯০টিতেই এগিয়ে রয়েছে বিজেপি-একনাথ শিন্ডের শিবসেনার মহাজুটি জোট৷ অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টির মধ্যে ৫১টিতেই এগিয়েই রয়েছে কংগ্রেস-জেএমএম-এর ইন্ডিয়া জোট৷

Nov 23, 202410:18 AM IST

ওয়ানাডে প্রায় ১ লক্ষ ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি!

কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৯৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধি৷

Nov 23, 202410:02 AM IST

ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগারের কাছাকাছি ইন্ডিয়া জোট!

ঝাড়খণ্ডে সরকার গড়তে চাই ৪১ আসন৷ প্রথমে পিছিয়ে পড়লেও এই মুহূর্তে ৩৯ আসনে এগিয়ে রয়েছে জেএমএম-কংগ্রেসের ইন্ডিয়া জোট৷ এনডিএ এগিয়ে রয়েছে ২৯টি আসনে৷

advertisement
Nov 23, 20249:41 AM IST

সিতাইয়ে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী!

কোচবিহারের সিতাই কেন্দ্রে ৪০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷

Nov 23, 20249:37 AM IST

মাদারিহাটে আরও ব্যবধান বাড়াল তৃণমূল!

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী!

Nov 23, 20249:32 AM IST

ঝাড়খণ্ডের জোর টক্করের ইঙ্গিত!

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঝাড়খণ্ডে ঘুরে দাঁড়াচ্ছে জেএমএম-কংগ্রেস জোট৷ ৮১ আসনের মধ্যে ঝাড়খণ্ডে ১৮টিতে এগিয়ে এনডিএ, ১৬টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট৷

advertisement
Nov 23, 20249:31 AM IST

মেদিনীপুর কেন্দ্রেও এগিয়ে তৃণমূল!

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ডের শেষে ৫৮৩৬ ভোটে এগিয়ে তৃণমূল৷

Nov 23, 20249:28 AM IST

বিজেপির গড়েও এগিয়ে তৃণমূল!

আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রেও দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি-র থেকে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী৷

Nov 23, 20249:24 AM IST

ওয়ানাডে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধি!

ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি৷

advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election Results 2024 Live: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, ঝাড়খণ্ড জয়ে মুখ রক্ষা ইন্ডিয়ার! রাহুলকে ছাপিয়ে জয় প্রিয়াঙ্কার
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement